ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাবারুণী স্নানে মুখর কক্সবাজার: সমুদ্রসৈকতে পূণ্যার্থীদের ঢল চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু সরকার গঠনের মাস পূর্তি: বিএনপির ইশতেহার থেকে বাস্তব যাত্রা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: কক্সবাজার রেলস্টেশন ও বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ পবিত্র শবে কদরের ফজিলত ও করণীয় রামুর টমটম চালক জিহাদ হত্যার প্রধান আসামি ‘টিকটকার’ আঁখি গ্রেপ্তার ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫২৮ ফ্লাইট বাতিল পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি টানা ৭ দিনের ছুটি শুরু সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ রামুর উখিয়ারঘোনাতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল

জেলে ছদ্মবেশে বিজিবির অভিযান, দেড় লাখ ইয়াবা সহ আটক ১

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৩:৪৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • 568

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির তথ্যমতে, গত ছয় দিনে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) মোট ছয়টি অভিযানে ৪ লাখ ৪১ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ এবং ১০ জনকে আটক করেছে।

২৩ নভেম্বর রাতে নাফ নদী পাড়ি দিয়ে মিয়ানমার থেকে দুজন সাঁতরে আসার সময় বিজিবির নজরদারিতে ধরা পড়ে।

তারা পালিয়ে গেলেও পানিতে ভাসমান দুইটি পলিথিন ব্যাগ থেকে ৫৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এর পরদিন ২৪ নভেম্বর ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাফ নদী থেকে জেলের ছদ্মবেশে আসা একটি নৌকা আটক করে বিজিবি।

এতে পাওয়া যায় আরও দেড় লাখ ইয়াবা। এ সময় একজনকে আটক করা হয়, তিনজন পালিয়ে যায়।

আটক ব্যক্তি হলেন, মিয়ানমারের মংডুর বাসিন্দা হাকিম আলী (৫৪)।

এঘটনায় হ্নীলার মো. জালাল ওরফে লাল জালাল (২৫) এক ব্যক্তি পলাতক।

২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “মাদক ও মানব পাচারের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

আটক ব্যক্তি ও জব্দ মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

ট্যাগ :

জেলে ছদ্মবেশে বিজিবির অভিযান, দেড় লাখ ইয়াবা সহ আটক ১

আপডেট সময় : ০৩:৪৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫