ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার (২৬ জুলাই) সকালে সার্কিট হাউজ রোডস্থ অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, “ছাত্র-জনতার সাহসিকতা ও আত্মত্যাগে গড়া জুলাই আন্দোলনের চেতনা আমাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে। বৈষম্যহীন, মানবিক ও কল্যাণকামী রাষ্ট্র বিনির্মাণে এই স্পিরিট ধারণ করে সবাইকে একযোগে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “জুলাই যোদ্ধাদের অনন্য অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. সফিউদ্দিন সাফি। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, শহীদ মোহাম্মদ ওয়াসিমের পিতা মো. শফিউল আলম, শহীদ তানভীর সিদ্দিকীর পিতা মো. বাদশা মিয়া ও শহীদ আহসান হাবিবের ছোট ভাই মো. রায়হান।

আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এর আগে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে ‘সমাজ গঠনে শপথ পাঠ’ অনুষ্ঠিত হয়। এতে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দিনব্যাপী এ আয়োজনে শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ট্যাগ :
আপলোডকারীর তথ্য

Mohammad Noman

মোহাম্মেদ নোমান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক। তিনি স্থানীয় সংবাদমাধ্যম টিটিএন কক্সবাজার এর মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হয়ে মাঠপর্যায়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবেদন করে পরিচিতি অর্জন করেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি অনলাইন এর টেকনাফ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার মাধ্যমে সীমান্তাঞ্চল টেকনাফের জনজীবন, উন্নয়ন, নিরাপত্তা ও মানবিক বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সততা, দায়িত্ববোধ ও মাঠভিত্তিক অনুসন্ধানী কাজের মাধ্যমে তিনি স্থানীয় সাংবাদিকতায় একটি সম্ভাবনাময় নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন।

গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ০৫:৫৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫