ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে : ইরা‌নি রাষ্ট্রদূত আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প আরাকান আর্মির কবল থেকে মুক্ত ১৪ জেলে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের সাবেক পৌর মেয়র মাহবুবের খোলা চিঠি পাল্টাপাল্টি চাঁদা দাবির অভিযোগে মুখোমুখি যুবদল–ছাত্রদল নেতা

‘চুল-দাঁড়ি পেকে সাদা হয়ে গেছে, আর কত!’  – জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিপন

কমিটি বিলুপ্তের দেড় বছর হতে চললেও কক্সবাজার জেলায় নতুন কমিটি অনুমোদন দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। দীর্ঘদিন কমিটি না হওয়ায় কক্সবাজারে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে, তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন পরবর্তী সময়ে নতুন কমিটি কবে আসছে? তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তৈরি হয়েছে আলোচনা।

৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তে কক্সবাজার জেলা কমিটি বিলুপ্ত করে কেন্দ্র।

এই কমিটির সভাপতি ছিলেন শাহাদাত হোসেন রিপন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘোষণা দেন, ‘ খুব শীঘ্রই গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি হবে।’
স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ এক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন, আপনার পরিষদের উল্লেখযোগ্য সকলে প্রার্থী শোনা যাচ্ছে, আপনি কি প্রার্থী?’

প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রথম কথা আমি এখন আর ছাত্র না, ছাত্রত্বের বয়সও নাই, চুল-দাঁড়ি পেকে সাদা হয়ে গেলো, আর কত! এছাড়াও একটা সংগঠনের জেলার সর্বোচ্চ পদে টানা প্রায় ৬ বছর দায়িত্ব পালন করেছি, এখনও কিছুটা করে যাচ্ছি। একই মানের পদে দুইবার বিষয়টা সুন্দর দেখাবে না, তরুণদের সুযোগ দিতে হবে। এখন আমার অনুজেরা প্রার্থী, যারা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে আমার রাজপথের সহযোদ্ধা।’

সাংবাদিকের সাথে কথোপকথন তুলে ধরে রিপন আরো লিখেছেন, ‘ উনি (সাংবাদিক) বললো, চুল-দাড়ি পেকে গেছে তাই আপনি আর প্রার্থী না আর বাকীদের ছাত্রত্ব বয়স যোগ্যতা সবই আছে, চুল-দাড়িও পাকে নাই? আমি বললাম সম্ভবত, এরপরও যদি কারো চুল দাড়ি সাদা বা কালো ছাড়া ভিন্ন কালারের দেখেন মনে করবেন ফ্যাশনের জন্য কালার করেছে। উনি হেসে বললো ধন্যবাদ।’

স্ট্যাটাসে জসিম নামে এক মন্তব্যকারী বলেন, ‘ ছাত্রদলের কমিটি দেওয়া জরুরি, এরাও ত ভাই মানুষ।সবার পরিচয় থাকলে এদের পরিচয় থাকবে না কেন? কমিটি না দেওয়া একটা বৈষ্যম্য। এত দিন আন্দোলন সংগ্রাম করেছে,মামলা,জেল-জুলুম, অত্যচার সহ্য করেছে। দলের প্রচার,সংগঠন কে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে কমিট গঠন ছাড়া কোন বিকল্প পথ নাই।’

জিএম ইকবাল হোসাইন নামে এক পৌর বিএনপি নেতা বলেন, ‘সরকার দলীয় ছাত্র সংগঠন হিসেবে এবারকার ছাত্রদলের কমিটি ছাত্রত্ব, বয়স, অবদান- এই তিন ক্যাটাগরিতে সমন্বয় করে বিবেচনা করা উচিত৷’

প্রসঙ্গত,সর্বশেষ প্রায় ৮ বছর আগে ২০১৮ সালের ১৯ আগস্ট শাহদাৎ হোসেন রিপকে সভাপতি এবং ফাহিমুর রহমানকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দিয়েছিলেন ছাত্রদলের তৎকালীন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

সেই কমিটির সিনিয়র সহসভাপতি সাইফুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম সহ প্রায় ডজন খানেক ছাত্রদল নেতা সম্ভাব্য নতুন কমিটিতে পদপ্রত্যাশী বলে জানা গেছে।

ট্যাগ :

আপডেট সময় : ১২:২৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬