ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ষণ-হত্যার এই ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে: শফিকুর রহমান জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস সৌদিসহ কয়েকটি মুসলিম দেশের মধ্যস্থতার প্রস্তাব দিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের কলাতলীর আগুনে দগ্ধ আবু তাহেরের অবস্থা খুবই সংকটাপন্ন ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৫ হাজার, ইসির নতুন প্রজ্ঞাপন টেকনাফে ট্রাকের ধাক্কায় শিশু নিহত: বিক্ষুদ্ধ স্থানীয়দের গাড়ী ভাংচুর এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন: কলাতলীর অগ্নিকান্ডে আহত ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন মরণোত্তর একুশে পদক পেলেন আইয়ুব বাচ্চু ৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী কলাতলীর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সচিব: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন শিল্প-সাহিত্য চর্চার রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ভারতের সিকিমে জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি বদির জামিন ২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা?

চাকসু নির্বাচনে জিএস পদে লড়বেন কক্সবাজারের ইমু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ – চাকসু নির্বাচনে জিএস (সাধারণ সম্পাদক) পদে লড়বেন কক্সবাজারের সন্তান ইফাজউদ্দিন ইমু। তিনি ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে স্নাতক শেষ করে এখন স্নাতকোত্তর এর শিক্ষার্থী।

ইমু কক্সবাজার মডেল হাইস্কুল থেকে এসএসসি ও কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। সে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) এর চবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কক্সবাজার শহরের নতুন বাহারছড়ার বাসিন্দা নাজিম উদ্দীন ও সেনোয়ারা দম্পত্তির সন্তান ইমু। পারিবারিক ভাবে বামপন্থী রাজনীতির আবহে বড় হওয়া ইমুর দুই চাচা কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ইমু জানান, চাকসু নির্বাচনের প্রথম প্যানেল হিসেবে ‘দ্রোহ পর্ষদ’ থেকে জিএস পদে মনোনয়ন নিয়েছেন তিনি। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমন্বয়ে এই জোট প্যানেল গঠন করা হয়েছে।

২৮ আগস্ট প্রায় তিন যুগ পর চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তবে তফসিল ঘোষণার দুই দিন পরে গত ৩০ ও ৩১ সেপ্টেম্বর স্থানীয় মানুষের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর চাকসুর আমেজে ভাটা দেখা দেয়।

তবে মনোনয়নপত্র ঘিরে আবার শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের আমেজ ফিরে এসেছে। তফসিল অনুযায়ী, ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ডাকসুর মতো ওএমআর পদ্ধতিতেই ভোট দেবেন শিক্ষার্থীরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ধর্ষণ-হত্যার এই ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে: শফিকুর রহমান

This will close in 6 seconds

চাকসু নির্বাচনে জিএস পদে লড়বেন কক্সবাজারের ইমু

আপডেট সময় : ০১:৫০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫