ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রামুতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় এমপি শাহজাহান চৌধুরী -মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজ: কক্সবাজারে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন কবিতা চত্বর থেকে নবজাতকের মর’দেহ উদ্ধার স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সাংবাদিক সংসদ কক্সবাজারের শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ “বিজয় বয়ে এনেছিলে স্বাধীনতা তুমি” কক্সবাজারে এক ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য,অতিরিক্ত মদ্যপানে বলে ধারণা স্থানীয়দের টেকনাফে আওয়ামীলীগ নেতা নুরুল বশর ও নুরুল আলমের বাড়িতে পুলিশের অভিযান পর্যটন ব্যবসায়ী সোহেলকে নিয়ে অপপ্রচার : প্রতিবাদ জানিয়ে প্রশাসনের সহযোগীতা কামনা ২৫ মার্চের অপারেশন সার্চলাইটে সেনাবাহিনীতে কর্মরত কক্সবাজারের দুই শহীদ

চট্টগ্রাম-কক্সবাজার রেল রুটে চলবে ‘প্রবাল’ ও ‘শৈবাল’

আগামী বছর থেকে চট্টগ্রাম-কক্সবাজার রেল রুটে দুই জোড়া ট্রেন চলাচল করবে। এ ট্রেনগুলোর নাম রাখা হয়েছে ‘প্রবাল এক্সপ্রেস’ এবং ‘শৈবাল এক্সপ্রেস’।

রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের দপ্তর জানিয়েছে, মূলত বর্তমানে চলাচলরত “কক্সবাজার স্পেশাল” স্থায়ী হওয়ার পাশাপাশি আরও এক জোড়া ট্রেন নতুন বছরের শুরু থেকে চালু হবে। মূলত কক্সবাজার স্পেশাল ট্রেনটিই নতুন বছর থেকে এই রুটে দুইবার যাওয়া আসা করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন বলেন, কক্সবাজার স্পেশাল নামে ট্রেনটি এ রুটে স্থায়ীভাবে চলাচল করবে। পাশাপাশি নতুন আরও এক জোড়া ট্রেন এই রুটে চলাচল করবে। এতে যাওয়া আসায় মোট চার ট্রিপ চলাচল করবে।

তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রুটের স্পেশাল ট্রেনগুলো আন্তঃনগরের মতোই চলবে। জানুয়ারি থেকে এই ট্রেনে খাবারের গাড়িও যুক্ত করা হবে। এটি নন এসি হলেও এখানে প্রথম শ্রেণির কেবিন থাকবে, প্রথম শ্রেণির চেয়ার থাকবে, শোভন চেয়ার থাকবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে সময় লাগবে ৪ ঘণ্টা। বড় বড় স্টেশনগুলোতে থামবে ট্রেনটি।

রেলওয়ের বাণিজ্যিক বিভাগ থেকে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি এই রুটে স্থায়ী করার পাশাপাশি ট্রেনটি দুই ট্রিপের পরিবর্তে চার ট্রিপ চলাচলের জন্য রেল ভবনে প্রস্তাব দিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো.শহিদুল ইসলাম। এই রুটে যাত্রীদের বিপুল চাহিদার কথা বিবেচনা করে এ প্রস্তাব দেওয়া হয়েছে। এতে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ার পাশাপাশি পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে বলে মনে করছে রেলওয়ের বাণিজ্যিক বিভাগ।

রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহণ ও বাণিজ্যিক বিভাগের কর্মকর্তারা বলছেন, বিদ্যমান জনবল এবং লজিস্টিকস ব্যবহার করেই কক্সবাজার স্পেশাল ট্রেনটি নিয়মিত করা ও ট্রিপ সংখ্যা বাড়ানো সম্ভব।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে জানুয়ারি থেকে যে দুই জোড়া ট্রেন চলাচল করবে, তার মধ্যে প্রথম ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে সকাল সাড়ে ৬টায়। কক্সবাজারে পৌঁছাবে সকাল ১০টায়। ওই ট্রেনটি সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটি চট্টগ্রামে পৌঁছাবে বেলা সোয়া ২টায়। চট্টগ্রাম রেলস্টেশন থেকে বেলা পৌনে তিনটায় ট্রেনটি আবার কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ওই ট্রেনটি কক্সবাজার স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টায় আবার ছাড়বে ট্রেনটি। সেটি চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছাবে রাত সাড়ে ১০টায়।

ট্যাগ :

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার রেল রুটে চলবে ‘প্রবাল’ ও ‘শৈবাল’

আপডেট সময় : ০৩:২৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪