ঢাকা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরেক মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’ পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা কক্সবাজারে বাস-মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন ​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে” -জেলা জামায়াতের আমীর আনোয়ারী সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও  ইফতার অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে ” -জেলা আমীর আনোয়ারী কক্সবাজারে শিশুদের পাঁচ দিনের নাট্য কর্মশালা ‘অধিধ্বনি’র কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার ২ মামলায় কারাগারে এন. আলম রামুর রাবার বাগানে মরদেহ উদ্ধার

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে বাপ্পি মল্লিক (৪৫) নামের যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

নিহত বাপ্পি মল্লিক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মল্লিক পাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে সহকারি টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা আশিষ মল্লিক বলেন, বুধবার দুুপুরে হারবাং থেকে বাড়ির জন্য বাথরুমের দরজা কিনার জন্য বাপ্পি মোটরসাইকেলযোগে চকরিয়া পৌরশহরে যাচ্ছিলেন।

তার মোটরসাইকেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামনগর এলাকায় পৌঁছালে কক্সবাজার মুখি যাত্রীবাহি হানিফ পরিবহনের একটি বাস টমটম গাড়িকে ওভারটেক করতে যায়।

এসময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক বাপ্পি মল্লিক গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার কোন উন্নতি না হলে বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় নেয়া হচ্ছিল। চট্টগ্রাম থেকে ঢাকায় নেয়ার পথে তিনি এম্বুলেন্সে মারা যান।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল আমিন বলেন, ঘাতক বাস জব্দ করা হয়েছে। চালক আর হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের জন্য চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নিহত বাপ্পি মল্লিকের লাশ এখনও থানায় পৌছেনি। লাশ থানায় আসলে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ :

আরেক মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬