ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে? তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা বিরোধী দলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ স্বাধীনতার পর প্রথম পূর্ণ মন্ত্রী পেল কক্সবাজার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান, শপথ সম্পন্ন মন্ত্রিসভায় থাকছেন ৩ নারী ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন’: মাহফুজ আলম মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন করছে এনসিপি গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমদ হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব

চকরিয়ায় অস্ত্র-কার্তুজসহ যুবক আটক

চকরিয়ার সাহারবিলে অভিযান চালিয়ে মোহাম্মদ তৌহিদু্ল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় ১টি দেশীয় তৈরী অস্ত্র ও ৮টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলার সাহারবিল ইউনিয়নের ওমখালী ৮নং ওয়ার্ড এলাকায় এ অভিযান চলে। আটককৃত তৌহিদু্ল্লা ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ সুত্র জানায়- শুক্রবার রাতে সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় তৌহিদু্ল্লা প্রকাশ্যে ফাঁকা গুলি বর্ষণ করে। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তৌহিদু্ল্লাকে অস্ত্রসহ আটক করা হয়। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন-আটককৃত যুবকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রামপুরের শেকাব হত্যায় সে জড়িত। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

চকরিয়ায় অস্ত্র-কার্তুজসহ যুবক আটক

আপডেট সময় : ০৯:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫