রামুর গর্জনিয়ায় মোটর সাইকেল সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফাক্রিকাটা আম্মাজান কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এসময় যাত্রীসেবা সহজ ও শৃঙ্খলাবদ্ধ করতে মোটর সাইকেল চালকদের বয়স নির্ধারণ এবং নির্দিষ্ট ভাড়ার তালিকা প্রণয়ন করে তা স্ট্যান্ডে টানিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার দাবী তোলেন অনুষ্ঠানের অতিথি কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম ও সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী।
রামু উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন টুক্কু, যুবদলের সিনিয়র সহসভাপতি শাহীন সিকদার, সাধারণ সম্পাদক শামসুল আলম শাহীন, রামু উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক আজিজ, গর্জনিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি, গর্জনিয়া মোটর সাইকেল সমিতির সভাপতি মোঃ উল্লাহ বাবু, সাধারণ সম্পাদক সোহেল, কচ্ছপিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম’সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন সমিতির সদস্যরা।
নিজস্ব প্রতিবেদক 


















