ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে নতুন সরকারের বহুমুখী চ্যালেঞ্জ দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু

গরমে স্বস্তি ফেরানো বৃষ্টিতে রাস্তা ডুবেছে পানিতে

কক্সবাজারে ভোররাত থেকে একটানা ভারি বৃষ্টি শুরু হয়েছে, যা এখনও পর্যন্ত থামেনি। দীর্ঘ দু’সপ্তাহ ধরে চলা প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবনে এই বৃষ্টি যেন স্বস্তির পরশ বয়ে এনেছে।

রোববার (১৮ মে) সকাল ৮টা পর্যন্ত শহরে টানা বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এই বৃষ্টিতে কিছুটা দুর্ভোগ দেখা দিলেও সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস লক্ষ্য করা গেছে। বিশেষ করে রোজার পর শুরু হওয়া গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে নাভিশ্বাস উঠেছিল জেলার মানুষ ও পর্যটকদের।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, গেলো দুই সপ্তাহ ধরে দিনের বেলায় রোদ ছিল অসহনীয়। এই অবস্থায় বৃষ্টির জন্য অপেক্ষা করছিলেন সবাই। অবশেষে রাতের শেষভাগে শুরু হওয়া বৃষ্টিতে চারপাশে একরকম শান্ত পরিবেশ বিরাজ করছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন এমন আবহাওয়া থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে তারা।

এদিকে জানা গেছে, অল্প সময়ের বৃষ্টিতে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় নালার পানি রাস্তায় চলে এসেছে।

শহরের হোটেল-মোটেল জোনের বাইপাস সড়ক, বাজারঘাটা, টেকপাড়া, গোলদিঘির পাড় সহ কয়েকটি স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা।

ট্যাগ :

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক

গরমে স্বস্তি ফেরানো বৃষ্টিতে রাস্তা ডুবেছে পানিতে

আপডেট সময় : ১২:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫