ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী কলাতলীর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সচিব: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন শিল্প-সাহিত্য চর্চার রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ভারতের সিকিমে জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি বদির জামিন ২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা? একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কলাতলীর ভয়াবহ অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে এমপি লুৎফুর রহমান কাজল নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস নতুন গভর্নরকে স্বাগত জানালেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা বইমেলা শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত আগুন নিয়ন্ত্রণে, তবে আছে ঝুঁকি, দগ্ধ ১০: অনুমতি নেই গ্যাস পাম্পের কক্সবাজারে ৫.১ মাত্রার ভূমিকম্প

কুতুবদিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • আবুল কাসেম
  • আপডেট সময় : ১০:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • 451

কুতুবদিয়ায় কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে গৌরবময় ফলাফলের জন্য কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি ক্যথোয়াইপ্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন এবং কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন।

স্কুলের সহকারী শিক্ষক মো: মুছা শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. ফরহানুল হাসান।

এতে অভিভাবকদের পক্ষে জাহান আলম,জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে ফারিয়াত ইসলাম ফাহিম, ১০ম শ্রেণী শিক্ষার্থীদের পক্ষ থেকে নাফরোজা সোলতানা এলচি,আফরোজা সোলতানা রাফি বক্তব্য রাখেন।

অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন।

প্রধান অতিথি ইউএনও বলেন, “আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাদের জন্য সমাজ, শিক্ষক ও অভিভাবকদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

This will close in 6 seconds

কুতুবদিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫