ঢাকা ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা? একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কলাতলীর ভয়াবহ অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে এমপি লুৎফুর রহমান কাজল নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস নতুন গভর্নরকে স্বাগত জানালেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা বইমেলা শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত আগুন নিয়ন্ত্রণে, তবে আছে ঝুঁকি, দগ্ধ ১০: অনুমতি নেই গ্যাস পাম্পের কক্সবাজারে ৫.১ মাত্রার ভূমিকম্প কলাতলীতে ভয়াবহ অগ্নিকান্ড , নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সৌদি আরবে যাওয়া হলো না সেন্টমার্টিনের আব্দুল মালেকের ডিএমপির কমিশনার সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন বিডিআর হত্যাকাণ্ড দেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়: স্থানীয় সরকারমন্ত্রী লামায় বন্য হাতির আক্রমনে একজনের মৃত্যু

কুতুবদিয়ায় জলাতঙ্ক প্রতিরোধে দেয়া হবে টিকা

দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম-২০২৫ সম্পন্ন করার জন্য উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাংবাদিক, কুতুবদিয়া উপজেলার জনপ্রতিনিধিসহ স্বাস্থ্যকর্মীদের নিয়ে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।

এমডিবির সুপারভাইজার মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় অবহিতকরণ সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব উল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন ও সাংবাদিক আবুল কাশেম বক্তব্য রাখেন।

এসময় লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোছাইন, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সিকদার, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) শফিউল আলম কুতুবী, কুতুবদিয়া থানার উপপরিদর্শক মোঃ মোজাম্মেল হক,সাংবাদিক নজরুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় , আগামী ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন জলাতঙ্ক নির্মূলে কুতুবদিয়া উপজেলা জুড়ে কুকুরকে জলাতঙ্ক টিকা দেয়া হবে। জলাতঙ্ক টিকা কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

কুতুবদিয়ায় জলাতঙ্ক প্রতিরোধে দেয়া হবে টিকা

আপডেট সময় : ০৪:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫