ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়া বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে কক্সবাজারে খেলাঘরের সাংস্কৃতিক অনুষ্ঠান জনগণের স্বাধীনতা আজ ক্ষমতাসীনদের হাতে বন্দী- হামিদুর রহমান আযাদ কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রামুতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় এমপি শাহজাহান চৌধুরী -মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজ: কক্সবাজারে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন কবিতা চত্বর থেকে নবজাতকের মর’দেহ উদ্ধার স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সাংবাদিক সংসদ কক্সবাজারের শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ “বিজয় বয়ে এনেছিলে স্বাধীনতা তুমি” কক্সবাজারে এক ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য,অতিরিক্ত মদ্যপানে বলে ধারণা স্থানীয়দের
আদালতে তোলা হবে বিকেলে

কাবেরীকে কক্সবাজার থানায় হস্তান্তর

কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরীকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে চট্টগ্রামের চকবাজার থানা পুলিশ। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৪টার দিকে তাকে কক্সবাজার আনা হয় বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

ওসি ইলিয়াস জানান, তাকে আজ বিকেল নাগাদ আদালতে তোলা হবে।

কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে ইলিয়াস খান মুঠোফোনে বলেন, তদন্তাধীন মামলায় সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তবে সুনির্দিষ্ট কোন মামলায় জানতে চাইলে, সেটি পরবর্তীতে জানানো হবে বলে জানান সদর মডেল থানার ওসি।

এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার দেব পাহাড় এলাকা থেকে কাবেরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় চকবাজার থানা পুলিশ।

কাবেরী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (কক্সবাজার-৩) সাইমুম সরওয়ার কমল ও রামুর সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের আপন বোন৷

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে কথা বলে তিনি আলোচনায় আসেন, এরজন্য তাকে বিতর্কের মুখেও পড়তে হয়।

ট্যাগ :

কুতুবদিয়া বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আদালতে তোলা হবে বিকেলে

কাবেরীকে কক্সবাজার থানায় হস্তান্তর

আপডেট সময় : ০৬:৫৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪