ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩০ মার্চ পর্যন্ত কক্সবাজারের হোটেলগুলো অগ্রিম বুকিং হয়ে গেছে কুতুবদিয়া বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে কক্সবাজারে খেলাঘরের সাংস্কৃতিক অনুষ্ঠান জনগণের স্বাধীনতা আজ ক্ষমতাসীনদের হাতে বন্দী- হামিদুর রহমান আযাদ কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রামুতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় এমপি শাহজাহান চৌধুরী -মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজ: কক্সবাজারে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন কবিতা চত্বর থেকে নবজাতকের মর’দেহ উদ্ধার স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সাংবাদিক সংসদ কক্সবাজারের শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ “বিজয় বয়ে এনেছিলে স্বাধীনতা তুমি”

কচ্ছপিয়ায় শীতকালীন মহড়া পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ডাক্তারকাটা গ্রামে সেনাবাহিনীর চলমান শীতকালীন মহড়া পরিদর্শন করেছেন।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বিশেষ হেলিকপ্টারে করে কচ্ছপিয়ার নাছির-নূরজাহান বালিকা উচ্চবিদ্যালয় মাঠে পৌঁছান সেনাবাহিনী প্রধান। এর পর সেনাবাহিনীর পক্ষ থেকে কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ির কয়েকশ স্থানীয় বাসিন্দাকে শীতের কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

কম্বল বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান শীতকালীন মহড়ার নানা স্থান পরিদর্শন করে বিকেলে একই হেলিকপ্টার করে ঢাকায় ফিরে যান। পরিদর্শনকালে সেনাসদর ও রামু সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিক, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

শীতের কম্বল পাওয়া ৮০ বছর বয়সী বৃদ্ধ নুরুল হক বলেন, সেনা প্রধানের কাছ থেকে শীতের কম্বল নিতে পেরে নিজকে ধন্য মনে করছেন তিনি।
এদিকে স্থানীয় গ্রাম কমিটির প্রধান মোজাফফর আহমদ বলেন, হেলিকপ্টারযোগে সেনা প্রধান আসার দৃশ্য অবলোকনের জন্যে সকাল থেকে শতশত গ্রামবাসী ভীড় করেছে। দূর থেকে হলেও তাঁকে এক নজর দেখতে পেরে তিনিসহ এলাকার মানুষ খুবই খুশি।

ট্যাগ :

৩০ মার্চ পর্যন্ত কক্সবাজারের হোটেলগুলো অগ্রিম বুকিং হয়ে গেছে

কচ্ছপিয়ায় শীতকালীন মহড়া পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

আপডেট সময় : ০১:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪