ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্তৃক অস্ত্র উঁচিয়ে যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ : প্রতিবাদে বিক্ষোভ

রামুর কচ্ছপিয়া ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হামিদ হাসান বাবু কর্তৃক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোছাইন লালুকে অস্ত্র (বন্দুক) উঁচিয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে গর্জনিয়া বাজার এলাকায় সংগঠিত এ ঘটনার প্রতিবাদে রাত ৮টার দিকে বিক্ষোভ মিছিল করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বিক্ষোভে নেতৃত্ব দেন কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম। পরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হামিদ হাসান বাবুকে গ্রেপ্তারের হুশিয়ারি দেওয়া হয়। অন্যতায় কঠোর আন্দোলন হবে বলে জানানো হয়। সভাপতির পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: শফিক আহমদ।

লিখিত বক্তব্য পাঠে তিনি বলেন- “কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের সামনের পথ বেয়ে রামু উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোছাইন লালু তার শশুরবাড়ি থেকে বের হয়ে নিজ বাড়ি ফেরার পথে তাকে সরাসরি বিদেশী রিভলবার উঁচিয়ে গুলি করতে চেষ্টা করে। দেলোয়ার অবস্থা বেগতিক দেখে পাশের একটি দ্বিতল ভবনে আশ্রয় নেয়। এমতাবস্থায় অপরাধী বাবুকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন হবে।”

সংবাদ সম্মেলনে কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম, বিএনপি নেতা নুরুল আবসার, সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: শফিক আহমদ, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম’সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপডেট সময় : ০৬:২২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫