ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে নতুন সরকারের বহুমুখী চ্যালেঞ্জ দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক যুবক মারা গেছেন।  শুক্রবার দুপুর দেড়টার দিকে সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে এই ঘটনা ঘটে বলে জানান সীসেইফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত।

সিফাত জানান, মারা যাওয়া সামির (২৩) চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা বলে তারা জানতে পেরেছেন। সে পেশায় রেফ্রিজারেটর মেকানিক।

সামিরের সাথে থাকা বন্ধুদের বরাত দিয়ে লাইফগার্ড কর্মী বলেন, আজ সকালে তারা চার জন কক্সবাজার আসেন। দুপুরের দিকে সৈকতে গোসলে নামেন। ঢেউয়ে ভেসে যাচ্ছিলেন, পরে মুমূর্ষু অবস্থায় বন্ধুরা উদ্ধার করে হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়।

কক্সবাজার মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তিন বন্ধু ঘটনার বিষয়ে জানান। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

ট্যাগ :

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫