ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কবে গঠিত হবে নতুন সরকার? চট্টগ্রামে ১৬টির মধ্যে ১৪ আসন বিএনপির, কে কত ভোট পেলেন গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, কী কী বদল আসবে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয় পেয়েছে বিএনপির জিলানী কক্সবাজারের চার আসনের পূর্ণাঙ্গ ফলাফল; কে কতো ভোটে জিতলেন কত ভোট পেলেন তাসনিম জারা সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস তারেক রহমানকে মোদির অভিনন্দন রুমিন ফারহানা–তাহসিনা রুশদীর–শামা ওবায়েদসহ জয়ী হলেন ৭ নারী পোস্টাল ব্যালটের চূড়ান্ত হিসাব জানালো ইসি সারা দেশে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত নির্বাচন ও গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস বিজয়ের খবর

কক্সবাজার শহরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় জায়নাল (২৫) নামে এক সবজি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ জুন) সকাল ৯টার দিকে ভাড়া বাসার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

এই ঘটনার পর থেকে জায়নালের দোকানের দুই কর্মচারী পলাতক রয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

পুলিশ জানায়, নিহত জায়নাল কক্সবাজার শহরের কাঁচাবাজারের একজন সবজি ব্যবসায়ী। সকালে তিনি দোকানে কর্মচারীদের পাঠানোর কিছুক্ষণ পরেই তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মামা মোহাম্মদ হোসন অভিযোগ করে বলেন, “আমার ভাগিনা আত্মহত্যা করতে পারে না। তার সঙ্গে এলাকার একাধিক ব্যবসায়ীর বিরোধ ছিল। তাকে পূর্বেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এটি নিছক আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমরা বিশ্বাস করি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, “এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ কর্মচারীদের খোঁজা হচ্ছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

কক্সবাজার শহরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫