ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার -০৪: উখিয়া-টেকনাফের ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? কক্সবাজার-০২: মহেশখালী-কুতুবদিয়ায় ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরুরি সহায়তা সেল’ গঠন প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন? কোনো অবস্থাতেই নির্বাচনের মাঠ ছাড়বে না জামায়াত গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে সম্মুখ সারির ৬জুলাই যোদ্ধার ছাত্রদলে যোগদান ​কক্সবাজার-৩ আসনে জগদীশ বড়ুয়ার সমর্থন প্রত্যাহার করলো লেবার পার্টি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী কেন্দ্রে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে পারবে নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার ৪ টি আসনে কেন্দ্র ৫৯৮,কক্ষ ৩,৬৮৯, পোলিং প্রিসাইডিং ১২,২৫১,আইনশৃঙ্খলা সদস্য ১৩,৪৯৯

কক্সবাজার শহরে দাপিয়ে বেড়ানো ১২ ছিনতাইকারী পুলিশের হাতে আটক

কক্সবাজার শহরে দাপিয়ে বেড়ানো ১২ ছিনতাইকারীকে আটকের দাবি করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে রহমত উল্লাহ বলেন, ২৩ জানুয়ারি সন্ধ্যার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে শহরের বিভিন্ন জায়গা থেকে একাধিক ছিনতাইকাজে জড়িত ১২ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলেন, শহরের টেকপাড়ার তানভীর হোসেন প্রঃ পেটান প্রঃ আজাদুর রহমান (২২), পাহাড়তলী ইসলামপুরের মোঃ ইসমাইল (২০), কালুরদোকান ইসুলের ঘোনার ইমরান সরোয়ার ইমন (২১), টেকপাড়া বার্মিজ মার্কেটের মোঃ ইরফান ফারদিন (২০), মহেশখালীর কুতুবজুম খন্দকার পাড়ার সিহাব উদ্দিন প্রকাশ খোকন (২৯), শহরের সমিতিপাড়ার মোঃ সোহেল (২৮), বৌদ্ধ মন্দির এলাকার সুমন কান্তি দাশ (২৫), নতুন বাহারছড়ার মো: হান্নান (১৯), পিটি স্কুল সমিতি বাজার, পল্লান কাটার সাইফুল ইসলাম (২৪), পিটি স্কুল রুমালিয়ারছড়ার মোঃ শাহীন প্রকাশ বুলেট (২২), বাহারছড়ার হাসান মাহমুদ সাগর প্রঃ ভিকি প্রঃ বিগি (২৬) এবং টেকপাড়া চৌমুহনী এলাকার মিজবাউল হক মুন্না (২২)।

পুলিশ সুপার জানান, পুলিশ কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারসহ কক্সবাজার শহর এলকার ছিনতাইকারী গ্রেফতার করার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন। তার-ই প্রেক্ষিতে কক্সবাজার নতুন জেল গেইট সংলগ্ন চুইজাল রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর ছিনতাইকারীরা পূর্ব পরিকল্পিতভাবে একাধিক মোটর সাইকেল যোগে এসে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের সিএনজি গতিরোধ করে হত্যার ভয়ভীতি প্রদর্শন পূর্বক আতংক ও ত্রাস সৃষ্টি করে ভিকটিমের হাতে থাকা ছোট হ্যান্ড ব্যাগ জোর পূর্বক ছিনিয়ে নেয়। ব্যাগে নগদ ২ লক্ষ ৭৫ হাজার টাকা, একটি ৫৫ হাজার টাকা দামের ডায়মন্ড রিং, ১ টি ৩০ হাজার টাকা দামের ভিবো মোবাইল ফোন এবং অন্যান্য ডকুমেন্ট জোর পূর্বক ছিনাইয়া নিয়ে যাওয়ার ঘটনায় থানা পুলিশকে সংবাদ প্রদান করিলে থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং স্থানীয় লোকজনদের সহায়তায় নিম্মোক্ত ১২জন পেশাদার ছিনতাইকারী ও কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

আটকৃতদের মধ্যে কয়েক জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার -০৪: উখিয়া-টেকনাফের ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি?

This will close in 6 seconds

কক্সবাজার শহরে দাপিয়ে বেড়ানো ১২ ছিনতাইকারী পুলিশের হাতে আটক

আপডেট সময় : ০৬:৪৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫