ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে নতুন সরকারের বহুমুখী চ্যালেঞ্জ দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু
কক্সবাজার থেকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

‘ফুড পয়েজনিং’য়ে আক্রান্ত সংস্কৃতি উপদেষ্টা

কক্সবাজারে ‘ফুড পয়েজনিং’য়ে আক্রান্ত হওয়ায় হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে।

শনিবার রাত সাড়ে ১০ টার পর কক্সবাজার বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টারে (এয়ার এম্বুলেন্স) উপদেষ্টা’কে শারীরিক অসুস্থতার কারণে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক।

চিকিৎসক মোহাম্মদুল হক বলেন, ফুড পয়েজনিং এর কারণে উপদেষ্টা মহোদয়ের ডিহাইড্রেশন হয়েছিলো। এখন তিনি কিছুটা ভালো অনুভব করছেন। কিন্তু হঠাৎ শারীরিক অবনতির কারণে তিনি ঢাকায় ফিরে গেছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী জানান, ‘ শারীরিক অসুস্থতার কারণে উপদেষ্টা মহোদয় ঢাকা ফিরে গেছেন। যেহেতু এটি সরকারি সফর ছিলো সে অনুযায়ী আমরা তাকে প্রটোকল দিয়েছি।’

“শহরের পাঁচ তারকা হোটেল ওশান প্যারাডাইসে ছিলেন মাননীয় উপদেষ্টা। সেখাবে থেকে বিমান বাহিনীর এম্মুলেন্স যোগে নেয়া হয় কক্সবাজার বিমানবন্দরে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চারদিনের সরকারি সফরে শুক্রবার বিকেলে মোস্তফা সরওয়ার ফারুকী কক্সবাজারে আসেন এবং শনিবার বিকেল পর্যন্ত সফরসূচি অনুযায়ী বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন।

ট্যাগ :

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক

কক্সবাজার থেকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

‘ফুড পয়েজনিং’য়ে আক্রান্ত সংস্কৃতি উপদেষ্টা

আপডেট সময় : ১১:৩৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫