ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কক্সবাজারের সালাউদ্দিন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হয়েছেন শিল্প মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন। তিন বছরের জন্য তাকে নিয়োগ করা হয়। তিনি কক্সবাজার শহরের ৭ নং ওয়ার্ডের পাহাড়তলীর বাসিন্দা। তাঁর পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শামসুল হুদা। কক্সবাজার শহরের নুনিয়াছড়ার নিবাসী প্রবীণ আইনজীবী এডভোকেট জয়নাল আবেদীন,পাহাড়তলী এলাকার বাসিন্দা এডভোকোট মঈন উদ্দিন এবং কম্পিউটার ইঞ্জিনিয়ার আলাউদ্দিনের ছোটো ভাই সালাউদ্দিন। তিনি কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসি, চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিক্রি অর্জন করেন। ১৯৯৩ সালে তিনি বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে কর্মজিবন শুরু করেন।

বুধবার (১২ ফেব্রুয়ারী) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পাঠানো উপসচিব আবু সালেহ মোঃ মাহফুজুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ এর ধারা-৫ অনুযায়ী পি.আর.এল. ভোগরত মোহাম্মদ সালাউদ্দিন-কে তাঁর অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০৩ বছর মেয়াদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।

ট্যাগ :

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কক্সবাজারের সালাউদ্দিন

আপডেট সময় : ০৪:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫