ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘অভিযানে যাব, দোয়া কইরো’— মায়ের সঙ্গে সেনা সদস্যের শেষ কথা টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম, ভরিতে ২৭৪১ টাকা লোহাগাড়ায় সার ডিলার নিয়োগে অভিযোগ, জেলা প্রশাসকের তদন্তের নির্দেশ পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজিজনগরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি পাহাড়সম অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমির রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে মাছ ধরার নৌকায় বজ্রপাত, জেলের মৃত্যু রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ আজ জেলহত্যা দিবস গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী এলপিজির দাম বাড়ানোর পর কোন সিলিন্ডার কত  ১২০ কিমি বেগে অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

কক্সবাজারে ৩ নং সতর্ক সংকেত: উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার পূর্বাভাস

উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর সক্রিয় অবস্থানের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এ প্রেক্ষিতে কক্সবাজার,চট্টগ্রাম,মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন (০৩) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় রয়েছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে এসব এলাকায় ঘন বজ্রমেঘ সৃষ্টি হচ্ছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে।”

এর প্রভাবে বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বিচ্ছিন্নভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘অভিযানে যাব, দোয়া কইরো’— মায়ের সঙ্গে সেনা সদস্যের শেষ কথা

কক্সবাজারে ৩ নং সতর্ক সংকেত: উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার পূর্বাভাস

আপডেট সময় : ০৬:০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫