ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

কক্সবাজারে লে. তানজিম হত্যার ঘটনায় চার্জশিট দাখিল

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা এলাকায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যার ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

প্রায় চার মাস পর এই ঘটনায় তদন্ত কর্মকর্তা, চকরিয়া থানার উপ পরিদর্শক অরুপ কুমার রবিবার দুপুরে চার্জশিটটি চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালতে দাখিল করেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী আহসান সেজান।

আহসান সেজান আরও জানান, আদালত পর্যালোচনার পর চার্জশিট গ্রহণ করেছে এবং আসামিদের মধ্যে যারা পলাতক, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

আহসান সেজান বলেন, “এ ঘটনায় করা মামলার এজাহারে ১৭ জনের নাম উল্লেখ থাকলেও সংশ্লিষ্টতা না পাওয়ায় চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে ৬ জনকে। নতুন করে সংযুক্ত হয়েছে ৭ জন আসামী।”

এ পর্যন্ত ১২ জনকে এ হত্যাকাণ্ডে আটক করা হয়েছে। ঘটনার পর বিগত বছরের ২৩ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে সার্জেন হারুন চাকরিয়া থানায় মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ঘটনা ঘটে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে সেনাবাহিনীর একটি দল পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির তথ্য পেয়ে সেখানে পৌঁছায়। ডাকাতরা পালানোর চেষ্টা করলে, লে. তানজিম তাদের পিছু ধাওয়া করেন। এ সময় ডাকাতরা লে. তানজিমকে আক্রমণ করে, তার ঘাড়ে ছুরিকাঘাত করে এবং রক্তক্ষরণের ফলে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তানজিম জন্মগ্রহণ করেন টাঙ্গাইল জেলায়। তিনি পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন। ২০২২ সালের ৮ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ৮২তম লং কোর্স সম্পন্ন করেন এবং সেনাবাহিনীর সার্ভিস কোরে কমিশন প্রাপ্ত হন।

ট্যাগ :

কক্সবাজারে লে. তানজিম হত্যার ঘটনায় চার্জশিট দাখিল

আপডেট সময় : ০৪:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫