ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে নতুন সরকারের বহুমুখী চ্যালেঞ্জ দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু
কক্সবাজার প্যারাসেইলিং সাময়িক বন্ধ ঘোষণা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন দম্পতি

ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত হয়েছেন। মঙ্গলবার (২০মে) দুপুরে কক্সবাজার শহরের দরিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর কক্সবাজারে প্যারাসেইলিং সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক আহত পর্যটকদের পরিচয় পাওয়া যায়নি। ওই পর্যটক দম্পতি দুই পা এবং কোমরে আঘাত পেয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি বলেন, “দুপুরে দরিয়ানগর পয়েন্টে ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং নিয়ম অমান্য করে একসাথে দুইজন নিয়ে প্যারাসেইলিং করে। এ সময় ছিটকে গিয়ে দুইজন আহত হন।”

তিনি আরও বলেন, “আমরা প্যারাসেইলিং পরিচালনার মালামাল জব্দ করেছি। তবে মালিক ও কর্মীরা পালিয়েছেন। কক্সবাজার প্যারাসেইলিং সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।”

এদিকে, ঘটনার পর প্যারাসেইলিং পরিচালনাকারীরা ওই দম্পতিকে দ্রুত সেখানে থেকে সরিয়ে নেন বলে জানা গেছে। তারা এখন কোথায় আছেন, তা জানতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি। কক্সবাজারের সব হাসাপাতাল-ক্লিনিকে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: ঢাকা বাংলা ট্রিবিউন

ট্যাগ :

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক

কক্সবাজার প্যারাসেইলিং সাময়িক বন্ধ ঘোষণা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন দম্পতি

আপডেট সময় : ০৭:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫