ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয় পেয়েছে বিএনপির জিলানী কক্সবাজারের চার আসনের পূর্ণাঙ্গ ফলাফল; কে কতো ভোটে জিতলেন কত ভোট পেলেন তাসনিম জারা সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস তারেক রহমানকে মোদির অভিনন্দন রুমিন ফারহানা–তাহসিনা রুশদীর–শামা ওবায়েদসহ জয়ী হলেন ৭ নারী পোস্টাল ব্যালটের চূড়ান্ত হিসাব জানালো ইসি সারা দেশে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত নির্বাচন ও গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস বিজয়ের খবর শাহজাহান চৌধুরীর তাক লাগানো বিজয় ‘আল্লাহ হলেন সহায়’ ‘পরীক্ষিত সন্তান’ কাজলের বাজিমাত দুই দ্বীপে তৃতীয়বার ভিড়ল আলমগীর ফরিদের জয়ের তরী!

কক্সবাজারে ছাত্রশিবিরের ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’ পালিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার কক্সবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক আলাউদ্দিন আবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহিম নূরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভা শাখা সভাপতি জহিরুল ইসলাম শরীফ, অর্থ সম্পাদক আবরারুল হক জুয়েলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও শতাধিক কর্মী।

প্রধান অতিথি আলাউদ্দিন আবির বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির পাশাপাশি সবুজ, সুজলা-সুফলা বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতি বছরের মতো এবারও মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি করছে শিবির।”

জেলা সভাপতি আব্দুর রহিম নূরী বলেন, “ছাত্রশিবির ‘জুলাই চেতনা’কে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে থাকবে না দুর্নীতি, বৈষম্য ও পরিবেশ বিপর্যয়। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি সেই স্বপ্ন বাস্তবায়নেরই অংশ।”

তিনি অন্যান্য ছাত্র ও সামাজিক সংগঠনগুলোকেও পরিবেশবান্ধব ও জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও জনবহুল এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

কক্সবাজারে ছাত্রশিবিরের ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’ পালিত

আপডেট সময় : ০৯:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫