ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ ইতিহাসের বাঁক বদলানো শুরু’ – সালাহউদ্দিন আহমদ কক্সবাজার -০৪: উখিয়া-টেকনাফের ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? কক্সবাজার-০২: মহেশখালী-কুতুবদিয়ায় ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরুরি সহায়তা সেল’ গঠন প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন? কোনো অবস্থাতেই নির্বাচনের মাঠ ছাড়বে না জামায়াত গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে সম্মুখ সারির ৬জুলাই যোদ্ধার ছাত্রদলে যোগদান ​কক্সবাজার-৩ আসনে জগদীশ বড়ুয়ার সমর্থন প্রত্যাহার করলো লেবার পার্টি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী কেন্দ্রে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে পারবে নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার

কক্সবাজারের সাবেক ডিসি দুর্নীতি মামলায় কারাগারে

মহেশখালীর মাতারবাড়ীতে ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোঃ রুহুল আমিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে কক্সবাজার জেলা জজ আদালত।

রোববার( ৯ ফেব্রুয়ারি) ১২ টা দিকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশন- দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সিরাজ উল্লাহ। কক্সবাজার জেলা জজ আদালত আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন মামলার বাদী এ কে এম কায়সারুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৯ নভেম্বর মাতারবাড়ী তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তৎকালীন জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মামলা করেন মাতারবাড়ীর বাসিন্দা এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন। মামলার পরপরই ১ নম্বর আসামি রুহুল আমিনের নাম বাদ দিয়ে দুদকের প্রধান কার্যালয়ে নথিপত্র পাঠান তৎকালীন জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার।

পরে মামলার বাদী হয়ে এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী মামলার নথি জালিয়াতি অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন। দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন আদালতে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদারসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এর পর ২৩ জানুয়ারি কক্সবাজার জেলা জজ আদালত জ্যেষ্ঠ বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই মামলার সাবেক ডিসি রুহুল আমিন আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকী তিন আসামি সাবেক কক্সবাজার জেলা দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির স্বপন কান্তি পাল এবং জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার জাফর আহমদ জামিনে রয়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরী পালাতক রয়েছে

কক্সবাজার মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ১ হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়। জমি, চিংড়িঘেরসহ বিভিন্নখাতে ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ করা হয় ২৩৭ কোটি, শুধুমাত্র চিংড়ি ঘেরের অধিগ্রহণের ক্ষতিপূরণের বিপরীতে ৪৬ কোটি টাকা বরাদ্দ থাকলেও ২৫টি চিংড়ি ঘের দেখিয়ে ক্ষতিপূরণের ৪৬ কোটি টাকা থেকে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা উত্তোলন করে আত্মসাত করেন সাবেক ডিসি মোঃ রুহুল আমিন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘ ইতিহাসের বাঁক বদলানো শুরু’ – সালাহউদ্দিন আহমদ

This will close in 6 seconds

কক্সবাজারের সাবেক ডিসি দুর্নীতি মামলায় কারাগারে

আপডেট সময় : ১০:২৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫