ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস তারেক রহমানকে মোদির অভিনন্দন রুমিন ফারহানা–তাহসিনা রুশদীর–শামা ওবায়েদসহ জয়ী হলেন ৭ নারী পোস্টাল ব্যালটের চূড়ান্ত হিসাব জানালো ইসি সারা দেশে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত নির্বাচন ও গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস বিজয়ের খবর শাহজাহান চৌধুরীর তাক লাগানো বিজয় ‘আল্লাহ হলেন সহায়’ ‘পরীক্ষিত সন্তান’ কাজলের বাজিমাত দুই দ্বীপে তৃতীয়বার ভিড়ল আলমগীর ফরিদের জয়ের তরী! ‘বিএনপি বিজয় উল্লাস করবে না, দায়িত্ব বেশি’ – ৪র্থ বার জয়ের পর সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে ভোট গ্রহন হয়েছে ৫০ শতাংশ কক্সবাজার-১ আসনে ঐতিহাসিক বিজয়: সালাহউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানের

কক্সবাজারের দুর্গত এলাকায় এনসিপির সহায়তা কার্যক্রম

গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্টি দুর্যোগে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কক্সবাজার জেলা শাখা, কুতুবদিয়া, মহেশখালী ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ গ্রহণ করেছে।

শুক্রবার সন্ধ্যায় এনসিপি কক্সবাজার জেলা শাখার সংগঠক মোঃ ওমর ফারুকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি, কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, জুমার নামাজের পর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন ও কক্সবাজারের সংগঠক খালিদ বিন সাঈদের নেতৃত্বে একটি ইমারজেন্সি রেসপন্স টিম কক্সবাজার পৌরসভার ১নং ওয়ারডের সমিতি পাড়া ও কুতুবদিয়া পাড়ার দুর্যোগ কবলিত এলাকায় সরেজমিনে পরিদর্শন করেন ও প্রায় ১০০ পরিবারের কাছে শকনো খাবার বিতরণ করেন। কুতুবদিয়া উপজেলা সংগঠক রবিনের নেতৃত্বে কুতুবদিয়ায় দুর্যোগ আক্রান্ত এলাকায় এনসিপির নিজস্ব ব্যবস্থাপনায় খিচুড়ি পরিবেশন করা হয়। এছাড়া আগামীকাল মহেশখালীর মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নে দুর্যোগ কবলিত এলাকায় সরেজমিন শুকনো খাবার ও জরুরি মেডিকেল সার্ভিসের প্রদানের পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে এস এম সুজা উদ্দিন বলেন, অপরিকল্পিত উন্নয়ন ও নগরায়নের ফলে পরিবেশ-প্রতিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে, যা উপকূলীয় অঞ্চলের দুর্যোগ মোকাবেলার সক্ষমতাকে হ্রাস করেছে।

“কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় অংশীজনদেরকে সম্পৃক্ত করলে পরিবেশ-প্রতিবেশের এই দুরবস্থা তৈরি হতো না বলে মনে করেন এনসিপি কক্সবাজারের সংগঠক খালিদ বিন সাঈদ।- উল্লেখ করা আছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় “উদ্ভুত পরিস্থিতিতে সরকারকে দ্রুততম সময়ে উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপকূলীয় প্যারাবন রক্ষার্থে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে এনসিপির ইমারজেন্সি রেসপন্স টিম। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবিলম্বে জরুরি সাড়া প্রদান ও ত্রাণ তৎপরতা জোরদার করে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

কক্সবাজারের দুর্গত এলাকায় এনসিপির সহায়তা কার্যক্রম

আপডেট সময় : ০৭:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫