ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্নীলা মডেল ফারিয়া’র সভাপতি নির্বাচিত হলেন মোকতার হোসাইন সোহেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার নাকফুল হারালেন পরীমনি! সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর

ওপার থেকে ছোড়া গুলি পায়ে বিঁধলো নারীর

মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশের কক্সবাজারের টেকনাফে এসে ছেনুয়ারা বেগম নামে এক নারী পায়ে বিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এসময় একই এলাকা থেকে একটি তাজা গুলিও উদ্ধার করেছেন স্থানীয়রা।

শনিবার বিকেলের দিকে টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বাবিল বাগগুনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নারী লম্ববিল বাগগুনা এলাকার আক্তার হোসেনের স্ত্রী। এছাড়া একই এলাকার বাসিন্দা মিজবা উদ্দিনের দোকানে একটি গুলি এসে পড়লে তা উদ্ধার করেন স্থানীয়রা।

বিষয়টি শুনেছেন বলে জানান উখিয়ার ৬৪-ব্যাটলিয়নের বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক। তিনি বলেন, ‘হোয়াইক্যং সীমান্ত এলাকায় এক নারীর গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তিনি কুতুপালং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে যাচ্ছেন বলে জেনেছি।’

গুলিবিদ্ধ নারীর স্বামী আক্তার হোসেন বলেন, ‘আমার স্ত্রী শিশু সন্তান নিয়ে টেকনাফের লেদা থেকে বাড়ি ফিরছিলেন। বাড়িতে পৌঁছালে হঠাৎ মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে তার পায়ে লাগে। এ সময় চিৎকার দিলে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। আমরা এখন কক্সবাজারের পথে।’

হোয়াইক্যংয়ের তেচ্ছি ব্রিজের কম্পিউটার দোকানি মিজবা উদ্দিন বলেন, ‘বিকেলে মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি দোকানে এসে পড়ে। দোকান থেকে সেই গুলিটি উদ্ধার করা হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।’

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ‘হোয়াইক্যংয়ে একজন নারী গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খোঁজ নিচ্ছি।’

সূত্র: সমকাল

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ওপার থেকে ছোড়া গুলি পায়ে বিঁধলো নারীর

আপডেট সময় : ০১:২০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫