ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় তনু হত্যা: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত কক্সবাজারে ক্রাইম ও অপারেশন দায়িত্বে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো: অহিদুর রহমান (পিপিএম) সচল হলো টেকনাফ স্থলবন্দর,সীমান্ত বাণিজ্য হবে মিয়ানমার সরকারের সাথে-নৌপরিবহন প্রতিমন্ত্রী ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২ জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম দাম বাড়ছেই, হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে আসবে বড় বিপদ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর ‘আগের অবস্থায়’ ফিরবে না: ইরান সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

এবার উখিয়ায় র‍্যাবের অভিযান / অবৈধভাবে ক্যাম্পের বাইরে বাস করা ১৮ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় বিশেষ অভিযানে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৮ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

টেকনাফে তিন দফা অভিযানের পর উখিয়ায় প্রথমবারের মত শনিবার (৯ নভেম্বর) রাতে র‌্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও ল’ অ্যান্ড মিডিয়া কর্মকর্তা আ. ম. ফারুক জানান, ‘ আটক রোহিঙ্গারা বালুখালী মরা গাছতলা এলাকার বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান করছিলো। তারা মোট ৫টি পরিবারের সদস্য—যাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।’

তিনি আরো বলেন, ‘ সম্প্রতি দেখা যাচ্ছে, রোহিঙ্গা শরণার্থীরা অবৈধভাবে ক্যাম্পের বাইরে এসে ভাড়া বাসায় বসবাস শুরু করছে। তাদের মধ্যে  অনেকেই খুন, ছিনতাই, ডাকাতি, মাদকপাচার ও অপহরণের মতো নানা অপরাধে জড়িয়ে পড়ছে, যা কক্সবাজারসহ আশপাশের জেলার আইন-শৃঙ্খলার জন্য হুমকি হয়ে উঠছে।’

র‌্যাব জানিয়েছে, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবস্থান রোধে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে।

আটক ১৮ রোহিঙ্গাকে পরবর্তী আইনি প্রক্রিয়ায় উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এবার উখিয়ায় র‍্যাবের অভিযান / অবৈধভাবে ক্যাম্পের বাইরে বাস করা ১৮ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ১২:৪৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫