ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

“ এফ-কমার্স এন্ড ডিজিটাল মার্কেটিং ” শীর্ষক প্রশিক্ষণের সনদ বিতরণ সম্পন্ন

কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে নারী উদ্যোক্তাদের “ এফ-কমার্স এন্ড ডিজিটাল মার্কেটিং ” শীর্ষক প্রশিক্ষন ও সনদ বিতরণ অনুষ্ঠান।

সোমবার পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বিকেলে সনদ বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, একজন চাকরীজীবী শুধুমাত্র নিজেই উপরের দিকে ওঠার চেষ্টা করেন, অপরদিকে উদ্যোক্তা শুধু নিজের নয় পাশাপাশি আরো অনেককে সামনের দিকে এগিয়ে নিয়ে যান।

এ ছাড়া বিশ্ব ইকোনমিতে নতুন কিছু ব্যবহার করতে চাইলে গ্রুপিং উদ্যোক্তা ও উদ্ভাবনী ছাড়া বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে এতে এটুআই প্রকল্পের সিইও অতিরিক্ত সচিব মামুনুর রশীদ ভূঁইঞা,জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, ছাত্র প্রতিনিধি যিনিয়া শারমিন রিয়াসহ উদ্যোক্তারা বক্তব্য রাখেন।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পরে ২১৪ জন প্রশিক্ষনার্থী নারী উদ্যোক্তাকে সার্টিফিকেট প্রদান করা হয়।

ট্যাগ :

আপডেট সময় : ০৯:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫