ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে ইস্টার সানডে উদযাপিত: সম্প্রীতি ও আলোর বার্তা রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

একদিনের ব্যবধানে আবারও বাড়লো সোনার দাম

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • 586

একদিনের ব্যবধানে আবারও দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫৭৪ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামে ঊর্ধ্বগতির কারণে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

নতুন দামে ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা, যা পূর্বে ছিল ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।

অন্যান্য মানের সোনার নতুন দর হচ্ছে—

২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা।

রুপার দামে কোনও পরিবর্তন হয়নি। আগের মতোই রুপার দাম অপরিবর্তিত থাকছে। বর্তমানে ২২ ক্যারেট মানের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে, ২২ জুলাই সোনার দাম পুনর্নির্ধারণ করে বাজুস, যা আজ ২৩ জুলাই কার্যকর হয়। তবে একদিনের ব্যবধানে আবারও দাম বাড়ানোর এই ঘোষণা ভোক্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এবং স্থানীয় চাহিদা ও সরবরাহের ভিত্তিতে স্বর্ণের মূল্য উঠানামা করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ

একদিনের ব্যবধানে আবারও বাড়লো সোনার দাম

আপডেট সময় : ০২:০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫