ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ প্রবাসীর স্ত্রীর মামলা, উখিয়ার জামায়াত নেতা কারাগারে

উপদেষ্টা ফরিদা ও ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ

রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ও বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে শুক্রবার রাতে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান সমকালকে জানান, শুক্রবার রাত নয়টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের প্রবর্তনা নামক ওই দোকানে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

হাফিজুর রহমান বলেন, কে বা কারা এই পেট্রোল বোমা নিক্ষেপ করেছে এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পেট্রোল বোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়েছে। তবে আগুন পুরোপুরি লাগেনি। টিনের চালার উপর থেকে বোতল  জব্দ করা হয়। এই ঘটনায় কারা জড়িত তা সিসিটিভি ফুটেজের তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করার চেষ্টা চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উপদেষ্টা ফরিদা ও ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ

আপডেট সময় : ০২:১৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫