ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

উখিয়ার একমাত্র মহিলা কলেজের নাম পরিবর্তন করলো ফ্যাসিবাদ বিরোধীরা

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত একমাত্র সরকারী মহিলা কলেজের নাম পরিবর্তন করে ‘উখিয়া সরকারী মহিলা কলেজ’ নামকরণ করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্রজনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কলেজটির মূলক ফটকে থাকা শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নাম মুছে ফেলা হয়।

এর আগে ভেঙ্গে ফেলা হয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও শহীদ মিনারে থাকা শেখ মুজিবের প্রতিকৃতি।

এসময় তরুণ আইনজীবী ব্যরিস্টার সাফফাত ফারদিন চৌধুরী বলেন, ” ভারতে বসে শেখ হাসিনা টেলি কনফারেন্সের ফ্যাসিবাদ বিরোধীদের ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন, আমরা তাকে স্পষ্ট করতে চাই দেশের ঐক্যবদ্ধ ফ্যাসিবাদ বিরোধী শক্তি এর সমুচিত জবাব দিবে।”

২৪ এর গণঅভ্যুত্থানের ছয় মাস পূর্তিতে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকা’র ধানমন্ডি ৩২ এ অবস্থিত সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা।

ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার লক্ষ্যে ঘোষিত ২৪ এর আন্দোলনকারীদের এই কর্মসূচি সারাদেশে ছড়িয়ে পড়ে ।

ট্যাগ :

উখিয়ার একমাত্র মহিলা কলেজের নাম পরিবর্তন করলো ফ্যাসিবাদ বিরোধীরা

আপডেট সময় : ০৩:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫