ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার

বাংলাদেশে সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার বালুখালীস্থ ১২ নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় ফিলিপ্পো গ্র‍্যান্ডির নেতৃত্বে প্রতিনিধি দলের গাড়ি বহর।

সেখানে পৌঁছে তিনি ইউএনএইচসিআর পরিচালিত রেজিস্ট্রেশন সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন।

পরে ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্প এর পরিদর্শন টাওয়ার থেকে ক্যাম্প এলাকা পর্যবেক্ষণ শেষে ১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি।

এই সফরে কমিউনিটি ভিত্তিক সুরক্ষা, নিরাপত্তা ও শান্তি বিষয়ে ইমাম এবং রোহিঙ্গা অভিভাবকদের সাথে মতবিনিময়ের পাশাপাশি ৪ এক্সটেনশন ও ১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পেও বিভিন্ন কার্যক্রমে অংশ নেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর প্রধান।

রিজিওনাল ব্যুরো অফ এশিয়া এন্ড প্যাসিফিক এর পরিচালক হ্যাই ক্যুন জুন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ, ক্যাম্প প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় সাথে ছিলেন।

পরিদর্শন শেষে দুপুরে প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং জেলা প্রশাসকের সাথে মতবিনিময়ে অংশ নিয়ে রাতে বিমানযোগে ঢাকা ফিরে যাবেন ফিলিপ্পো গ্র্যান্ডি।

এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন তিনি।

৪ দিনের সফরে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসেন জাতিসংঘের ১১তম শরণার্থী বিষয়ক হাইকমিশনার।

ট্যাগ :

আপডেট সময় : ০৯:৪৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫