ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

উখিয়ায় নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে এনসিপির আহবান

​উখিয়ায় নির্বাচন-পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উখিয়া উপজেলা শাখা।

দীর্ঘ সময় পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে যে গণতান্ত্রিক সুবাতাস বইতে শুরু করেছে, তা ধরে রাখতে সকল পক্ষকে সহনশীল হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

​শনিবার (১৪ ফেব্রুয়ারি) উখিয়া উপজেলা এনসিপি’র দপ্তর সম্পাদক আফজাল হোসেন রনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ প্রতীক্ষার পর দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য এই গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে প্রতিপক্ষের নেতাকর্মী ও সমর্থকদের হুমকি প্রদান, বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও অশ্লীল গালিগালাজসহ বিভিন্ন সহিংসতার অভিযোগ পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

​এনসিপি উখিয়া শাখা মনে করে, একটি সফল নির্বাচনের পর এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক পরিবেশ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বড় বাধা। রাজনৈতিক প্রতিপক্ষসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে গঠনমূলক ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যাতে সকল দল সুষ্ঠু পরিবেশে রাজনীতি চর্চা করতে পারে।
​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়:​
প্রশাসনের ভূমিকা নিয়ে বিজপ্তিতে বলা হয়, নতুন সরকার পূর্ণাঙ্গভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার অনুরোধ জানানো হয়েছে।​বিজয়ী দলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতি ‘সবার আগে বাংলাদেশ’ অঙ্গীকার ধারণ করে দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে দেশ গড়ার মহান দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানে হয়, একটি সহিংসতামুক্ত ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।
​সবশেষে, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উখিয়ার স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কার্যকর হস্তক্ষেপ এবং সার্বিক সহযোগিতা কামনা করেছে এনসিপি উখিয়া উপজেলা শাখা।

ট্যাগ :
আপলোডকারীর তথ্য

Mohammad Noman

মোহাম্মেদ নোমান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একজন তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক। তিনি স্থানীয় সংবাদমাধ্যম টিটিএন কক্সবাজার এর মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হয়ে মাঠপর্যায়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবেদন করে পরিচিতি অর্জন করেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি অনলাইন এর টেকনাফ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার মাধ্যমে সীমান্তাঞ্চল টেকনাফের জনজীবন, উন্নয়ন, নিরাপত্তা ও মানবিক বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সততা, দায়িত্ববোধ ও মাঠভিত্তিক অনুসন্ধানী কাজের মাধ্যমে তিনি স্থানীয় সাংবাদিকতায় একটি সম্ভাবনাময় নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন।

গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল

উখিয়ায় নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে এনসিপির আহবান

আপডেট সময় : ০১:০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬