ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে? তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা বিরোধী দলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ স্বাধীনতার পর প্রথম পূর্ণ মন্ত্রী পেল কক্সবাজার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান, শপথ সম্পন্ন মন্ত্রিসভায় থাকছেন ৩ নারী ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন’: মাহফুজ আলম মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন করছে এনসিপি গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমদ হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন যাঁরা

ঈদগাঁওয়ে সরকারবিরোধী নাশকতার ছকের অভিযোগ

কক্সবাজারের ঈদগাঁও এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ইউনিয়নের প্রত্যন্ত অরণ্যে একাধিক গোপন বৈঠকে বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা নেওয়া হয়।

সূত্র বলছে, ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি সোহেল জাহান চৌধুরী এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নওশাদ মাহমুদের উদ্যোগে ২০-২৫ জনকে একাধিক বৈঠকে ডাকা হয়। বৈঠকগুলোর একটি অনুষ্ঠিত হয় ভাদিতলা এলাকার সোহেল চৌধুরীর বাগানবাড়িতে। সেখানে কয়েক ঘণ্টা ধরে আলোচনা হয় বলে জানা যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক আওয়ামী লীগ কর্মী জানান, “বৈঠকে থানায় আগুন দেওয়া, মহাসড়ক অবরোধ ও হামলার পরিকল্পনার কথা ওঠে। আমি বিষয়টি টের পেয়ে চলে আসি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাহমিম মোরশেদ বলেন, “সরকার বদলের পরও একই ব্যক্তিরা এখন নাশকতার পরিকল্পনা করছে, এটা অত্যন্ত উদ্বেগজনক।”

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের শাসনামলে সোহেল জাহান চৌধুরী প্রভাব খাটাতেন বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে। তাঁর নামে একাধিক মামলা থাকলেও তিনি দীর্ঘদিন ধরেই পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

কক্সবাজার জেলা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “নাশকতা বা সহিংসতায় জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না। যত বড় প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনা হবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

ঈদগাঁওয়ে সরকারবিরোধী নাশকতার ছকের অভিযোগ

আপডেট সময় : ০১:২৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫