ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের ভূমিহীনদের নিয়ে সংসদে এমপি কাজলের প্রশ্ন, জবাবে যা জানালেন ভূমিমন্ত্রী যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার জেলায় চাহিদা ১২ লাখ, সরবরাহ ৪ লাখ লিটার : কক্সবাজারে জ্বালানি তেলের তীব্র সংকট শহরে ৬ ছিনতাইকারী গ্রেফতার অজ্ঞাত পরিচয়ে স্বপ্নচূড়ার সভাপতিকে হুমকি, থানায় জিডি র‍্যাবের অভিযান: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেয়া হবে রামুতে ২৩ পাহাড়খেকোর বিরুদ্ধে মামলা : স্কেভেটর-ডাম্পার জব্দ কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ১১৯ রামুতে বিজিবির অভিযান: ৯০ লাখ টাকার ইয়াবা উদ্ধার সারাদেশে জ্বালানি তেলের মজুদ রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে

ঈদকে টার্গেট করে সক্রিয় রোহিঙ্গা ক্যাম্পের ‘জাল টাকা’ চক্র – উখিয়ায় গ্রেফতার এক

২ মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সক্রিয় হতে শুরু করেছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক জাল টাকা তৈরির সংঘবদ্ধ চক্র।

এই চক্রের তৎপরতা রুখতে সক্রিয় হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, অভিযান চালিয়ে ৪৯ টি এক হাজার টাকার ‘জাল’ নোট সহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত সাড়ে ১২ টার দিকে উপজেলার কুতুপালং বাজারে ‘জাল’ নোট লেনদেন এর সময় ঐ নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাবেয়া (৪১), উখিয়ার কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের নুরুল হাকিমের স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘জাল টাকা’র চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন ঐ নারী।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক সহযোগীর নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ” আসন্ন রমজানে উখিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর। ”

‘জাল টাকা’ চক্রের পলাতক আসামীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগ :

কক্সবাজারের ভূমিহীনদের নিয়ে সংসদে এমপি কাজলের প্রশ্ন, জবাবে যা জানালেন ভূমিমন্ত্রী

ঈদকে টার্গেট করে সক্রিয় রোহিঙ্গা ক্যাম্পের ‘জাল টাকা’ চক্র – উখিয়ায় গ্রেফতার এক

আপডেট সময় : ০২:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫