ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স? কক্সবাজারে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এমজেএসিবি এর নিন্দা ও প্রতিবাদ সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ্যানি-বাঁকখালী নদী খননসহ কক্সবাজারে ৩ টি প্রকল্প চলমান উখিয়ায় তিন পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ওমরাহ শেষে মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের, আহত ৩ চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড সাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫ চকরিয়ার ছোট্ট দুই বোনের বাড়ি ফেরা হলো না বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি: নাহিদ ইসলাম

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 218

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি শুধুমাত্র আনুষ্ঠানিকতা বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে। এ কারণে আগামীকালের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

আগামীকাল জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আগামীকালের যে অনুষ্ঠান হতে যাচ্ছে

সেখানে জুলাই সনদ স্বাক্ষরের ঘটনা ঘটবে। জুলাই সনদের আইনিভাবে যে আদেশ জারি করার কথা বলা হচ্ছে সেটি না করে স্বাক্ষরের বিষয়টি কেবলমাত্র আনুষ্ঠানিকতা হবে। জুলাই সনদ এর মধ্যে হয়ে গেছে। সব রাজনৈতিক দল একটা জায়গায় ঐকমত্য এসেছে, কী কী পরিবর্তন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে কিছু কিছু দলের কিছু কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ আছে। তাদের ভিন্ন মত থাকতেই পারে।

জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্রের আগেও দাবি ছিল আইনি ভিত্তি থাকবে। কিন্তু সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যে টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটা আমাদের দেখানো হয়নি। আগে যে অংশ দেখানো হয়েছে, ঘোষণাপত্র পাঠের সময় যেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজ একটা ডকুমেন্ট হয়েছে।’

নাহিদ ইসলাম বলেন,’ আমরা আরেক ঘটনা সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নাই। আমরা আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার আদেশ কীসের ভিত্তিতে দিবে, সেটির কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজন

চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না।’

বাস্তবায়নের উপায় নিয়ে মতভিন্নতার কারণে জুলাই জাতীয় সনদে সব রাজনৈতিক দল সই করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আকস্মিক ‘অতি জরুরি’ বৈঠক ডাকে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আগের অনড় অবস্থানই তুলে ধরে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে বলেছেন, আগামীকাল শুক্রবারই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে। একই সঙ্গে তিনি বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই।

সূত্র:প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স?

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০১:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫