ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দ্রুত বিচার আইনের মামলায় কলাতলীর আলোচিত বেলায়েত কারাগারে মাদকবিরোধী অভিযান জোরদার, ‘কাউকে ছাড় নয়’- বিজিবি পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য পৌরসভার সমন্বয় কমিটির সভা-মশা নিধন, ড্রেনেজ পরিস্কার,ফুটপাত দখলমুক্তে গুরুত্বারোপ কক্সবাজারে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধের নির্দেশনা কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ আসামি গ্রেপ্তার রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

‘আইদ্দে বছর আরকান’ত ঈদ গইজ্জুম’- স্বপ্ন দেখছে রোহিঙ্গারা

সারাদেশের মতো কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

সোমবার (৩১ মার্চ) সকালে প্রতিটি ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত, নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন আশ্রিত রোহিঙ্গারা।

বিশেষ করে রোহিঙ্গা শিশুদের মাঝে ঈদ উৎসবের ছোঁয়া লেগেছে।

এবারের ঈদকে অনেক রোহিঙ্গাই ভাবছেন বাংলাদেশের আশ্রয় জীবনে শেষ ঈদুল ফিতর।

তাদের ঘরের ফেরার স্বপ্ন আরো প্রাণবন্ত হতে শুরু করে যখন গেলো রমজানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিবকে সাথে নিয়ে ইফতারে এসে সেই আশার কথা বলে গেলেন।

ঈদের একদিন আগে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা ভিডিওতে রোহিঙ্গাদের ‘মেহমান’ সম্বোধন করে একই প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

৫ নং রোহিঙ্গা ক্যাম্পের একটি মসজিদের খতিব মোহাম্মদ অলিউল্লাহ (৩৯)।

তিনি ঈদ মোনাজাতে প্রাণভরে দোয়া করেছেন বাংলাদেশের জন্য, দেশে ফেরার স্বপ্ন বাস্তবায়নের জন্য।

অলিউল্লাহ তার ভাষায় বলেন, ” ইনশাআল্লাহ আইদ্দে বছর আরা আরকানত ঈদ গইজ্জুম, বাংলাদেশ আরাল্লাই যেগিন গইজ্জে আজীবন রোহিঙ্গা অক্কল মনত রাখিবো। ”

২০১৭ সালে মাত্র ১১ বছর বয়স ছিলো রোহিঙ্গা কিশোর রকিমের, দেখতে দেখতে কেটে গেছে অনেক দিন।

রকিম বলেন, ” শৈশবের আরকানকে মনে করলেই কান্না আসে। আমরা ফিরতে চাই সেখানে, সেটিই আমার দেশ।”

ঈদ’কে কেন্দ্র করে ক্যাম্প জুড়ে সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো।

এপিবিএন জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারি অব্যাহত রাখার পাশাপাশি সব ক্যাম্পেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ছবি – কিন মং থেইন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩

‘আইদ্দে বছর আরকান’ত ঈদ গইজ্জুম’- স্বপ্ন দেখছে রোহিঙ্গারা

আপডেট সময় : ১১:৩৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫