ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা? একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কলাতলীর ভয়াবহ অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে এমপি লুৎফুর রহমান কাজল নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস নতুন গভর্নরকে স্বাগত জানালেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা বইমেলা শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত আগুন নিয়ন্ত্রণে, তবে আছে ঝুঁকি, দগ্ধ ১০: অনুমতি নেই গ্যাস পাম্পের কক্সবাজারে ৫.১ মাত্রার ভূমিকম্প কলাতলীতে ভয়াবহ অগ্নিকান্ড , নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সৌদি আরবে যাওয়া হলো না সেন্টমার্টিনের আব্দুল মালেকের ডিএমপির কমিশনার সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন বিডিআর হত্যাকাণ্ড দেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়: স্থানীয় সরকারমন্ত্রী লামায় বন্য হাতির আক্রমনে একজনের মৃত্যু

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠে নৌবাহিনী প্রধান:কুতুবদিয়া পরিদর্শন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) তিনি উপকূলীয় এলাকা কুতুবদিয়া ও সন্দ্বীপ পরিদর্শন করেন এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

​পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান স্থানীয় অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

সাধারণ মানুষ যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, বিষয়টির উপর গুরুত্বারোপ করেন।

​এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং নিবিড় পর্যবেক্ষণ বজায় রাখতে হবে।” যেকোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা রোধে তিনি সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন।

​নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবার আধুনিক প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কথা জানান তিনি।

​ ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে ১৬টি সংসদীয় আসনে ২৫টি উপজেলা ও ৩ টি সিটি কর্পোরেশনে নির্বাচনী দায়িত্ব পালন করছে। ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন্স এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাহিনীটি।
​সংশ্লিষ্ট মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ নৌবাহিনী ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠে নৌবাহিনী প্রধান:কুতুবদিয়া পরিদর্শন

আপডেট সময় : ০২:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬