ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় তাঁতীদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আরেক মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’ পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা কক্সবাজারে বাস-মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন ​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে” -জেলা জামায়াতের আমীর আনোয়ারী সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও  ইফতার অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে ” -জেলা আমীর আনোয়ারী কক্সবাজারে শিশুদের পাঁচ দিনের নাট্য কর্মশালা ‘অধিধ্বনি’র কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার ২ মামলায় কারাগারে এন. আলম

সুস্থ শরীর, সুন্দর ভবিষ্যৎ: “অ্যাডোনিস জিমন্যাস্টিক প্রতিযোগিতা” সম্পন্ন

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 497

ঐতিহ্যবাহী “অ্যাডোনিস জিম” এ অনুষ্ঠিত হয়ে গেল অ্যাডোনিস জিমন্যাস্টিক প্রতিযোগিতা–২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও সুঠাম দেহ গঠনে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

বুধবার (৩০ ডিসেম্বর, ২০২৫) কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির এলাকায় অ্যাডোনিস জিমে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহরের বৌদ্ধ মন্দিরস্থল এম এল ভবনের কর্ণধার জনাব শাকের আহমেদ। উপস্থিত ছিলেন শহরের “অ্যাম্পায়ার ফিটনেস জিম” এর কর্ণধার মোহাম্মদ মাহমুদ ও লিংকরোডের “ক্রাউন ফিটনেস জিম” এর কর্ণধার মোহাম্মদ টুটুলআইনজীবী আবু হেনাসহ জিমের সিনিয়র সদস্যরা।

“অ্যাডোনিস জিম”-এর কর্ণধার ইউ ছেন রাখাইন বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে আকর্ষণীয় ও সুঠাম দেহ গঠনে উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে আমরা নিয়মিত তরুণদের কাউন্সেলিং করছি এবং নানাভাবে তাদের অনুপ্রাণিত করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো অ্যাডোনিস জিমন্যাস্টিক প্রতিযোগিতা ২০২৫ আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রথমবার আয়োজন হওয়া সত্ত্বেও এই প্রতিযোগিতায় আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ভবিষ্যতেও তরুণ সমাজকে উৎসাহিত করতে এ ধরনের আরও অনুপ্রেরণামূলক কার্যক্রম গ্রহণ করার পরিকল্পনা রয়েছে।

প্রতিযোগিতায় ২২ টি খেলার ইভেন্টের মোট ৬৬ জনকে ফ্রি জিম করার পারমিশন আর প্রাইজ মানি সহ মোট ২ লাখ ৪৫ হাজার টাকা পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান টি সঞ্চালন ও পরিচালনার দায়িত্বে ছিলেন রিগেল বড়ুয়া , মো: রুবেল, পাভেল বড়ুয়া ও আবদুর রহিম।

কক্সবাজারের অ্যাডোনিস জিম ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত কক্সবাজারের তরুণ সমাজের একটি বড় অংশ এই জিমে নিয়মিত শরীরচর্চা করে আসছে। বর্তমানে জিমটি আধুনিক ও উন্নতমানের সরঞ্জামাদির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা সুস্থ ও ফিট জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগ :

গর্জনিয়ায় তাঁতীদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সুস্থ শরীর, সুন্দর ভবিষ্যৎ: “অ্যাডোনিস জিমন্যাস্টিক প্রতিযোগিতা” সম্পন্ন

আপডেট সময় : ০৫:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬