ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ গর্জনিয়ায় তাঁতীদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আরেক মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’ পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা কক্সবাজারে বাস-মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন ​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে” -জেলা জামায়াতের আমীর আনোয়ারী সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও  ইফতার অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে ” -জেলা আমীর আনোয়ারী কক্সবাজারে শিশুদের পাঁচ দিনের নাট্য কর্মশালা ‘অধিধ্বনি’র কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার

শীত কিসের ওপর নির্ভরশীল—তাপমাত্রা না তাপ?

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ১২:৪১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • 292

শীত এলেই সবচেয়ে বেশি শোনা যায় একটি প্রশ্ন—তাপমাত্রা কত নামল? তবে আবহাওয়াবিদদের মতে, শীতের তীব্রতা নির্ধারণে শুধু থার্মোমিটারের সংখ্যাই শেষ কথা নয়। শীত বেশি বা কম অনুভূত হওয়ার পেছনে বড় ভূমিকা রাখে তাপ (Heat), বিশেষ করে ভূপৃষ্ঠের তাপ, সূর্যের উপস্থিতি, বাতাসের গতি ও আর্দ্রতা।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান,“শীত সাধারণত ভূপৃষ্ঠের উত্তাপের ওপর নির্ভর করে। শুধু তাপমাত্রা কম হলেই শীত বেশি অনুভূত হবে—এমন নয়।”

তাপ ও তাপমাত্রা: একই নয়

কক্সবাজারের এই আবহাওয়াবিদের ব্যাখ্যায়,তাপ ও তাপমাত্রা এক বিষয় নয়। তাপ হলো এক ধরনের শক্তি, যা সূর্য বা উষ্ণ বস্তু থেকে ভূপৃষ্ঠ ও বাতাসে ছড়িয়ে পড়ে। এই তাপ ভূপৃষ্ঠে জমা থাকলে আশপাশের বাতাস উষ্ণ থাকে।
অন্যদিকে, তাপমাত্রা হলো কোনো স্থানের বাতাস কতটা গরম বা ঠান্ডা—তার পরিমাপ। অর্থাৎ তাপমাত্রা শুধু একটি সংখ্যা, কিন্তু শীতের অনুভূতি নির্ভর করে তাপের উপস্থিতি ও তার প্রবাহের ওপর।

রোদ থাকলে ঠান্ডা কম লাগে কেন?

আব্দুল হান্নান বলেন,“দিনের বেলা সূর্যের তাপ ভূপৃষ্ঠে পড়লে সেই তাপ ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে পড়ে। এতে তাপমাত্রা কম থাকলেও ঠান্ডা কম অনুভূত হয়।”
অন্যদিকে, মেঘলা আকাশ, কুয়াশা বা সূর্যের অনুপস্থিতিতে ভূপৃষ্ঠ পর্যাপ্ত তাপ পায় না। ফলে বাতাস দ্রুত ঠান্ডা হয়ে যায় এবং শীতের অনুভূতি বেড়ে যায়।

অনুভূত তাপমাত্রা কীভাবে কমে যায়?

আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান,প্রকৃত তাপমাত্রা ও মানুষের শরীর যে তাপমাত্রা অনুভব করে—এই দুইয়ের মধ্যে পার্থক্য থাকতেই পারে। একে বলা হয় অনুভূত তাপমাত্রা (Feels Like Temperature)।

এ প্রসঙ্গে উদাহরণ দিয়ে মি. হান্নান বলেন,“তাপমাত্রা যদি ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকে, তবে বাতাসের গতি, রোদের অনুপস্থিতি ও ভূপৃষ্ঠের কম তাপের কারণে সেটি মানুষের কাছে ১২ থেকে ১৩ ডিগ্রির মতো অনুভূত হতে পারে।”

আবহাওয়াবিদের এই বিশ্লেষণ অনুযায়ী, শীত বোঝার ক্ষেত্রে শুধু তাপমাত্রা নয়, বরং তাপ, ভূপৃষ্ঠের উত্তাপ, সূর্যের আলো ও বাতাস—সব মিলিয়েই প্রকৃত পরিস্থিতি নির্ধারিত হয়। এ কারণেই একই তাপমাত্রায় কখনো শীত বেশি লাগে, আবার কখনো তুলনামূলক কম।

ট্যাগ :

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ

শীত কিসের ওপর নির্ভরশীল—তাপমাত্রা না তাপ?

আপডেট সময় : ১২:৪১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬