ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের আলোচনা তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী আজ পবিত্র শবে কদর হঠাৎ বৃষ্টি পর্যটন শহরে বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন তারেক অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রদল নেতা জনি বিএসপিএ কক্সবাজারের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: মাহবুবসভাপতি, সুমন সম্পাদক টিটিএনের প্রতিনিধি সম্মেলন: নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় জেলা পরিষদের প্রশাসক হলেন কুতুবদিয়ার নুরুল বশর চৌধুরী উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ​ ২ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ: বিআইডব্লিউটিএর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপে যাত্রী আহত, কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ মাতারবাড়ি থেকে অস্ত্রসহ যুবক আটক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের

রামুতে প্রথম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কক্সবাজারের রামু উপজেলার সাতঘরিয়া পাড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা। হুসনুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুই সেশনে আয়োজিত প্রতিযোগিতায় রামু উপজেলার ২০টি হেফজ প্রতিষ্ঠানের প্রায় শতাধিক হিফজ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজকদের দাবি, এটি রামু উপজেলার প্রথম আনুষ্ঠানিক হিফজুল কুরআন প্রতিযোগিতা। সাতঘরিয়া পাড়া গ্রামের হাফেজ ও মাওলানাদের উদ্যোগে গঠিত হুসনুল কুরআন ফাউন্ডেশন এ ব্যতিক্রমী আয়োজন বাস্তবায়ন করে। প্রতিযোগিতাটি ০১–০৫ পারা ও ০১–১০ পারা—এই দুই ক্যাটাগরিতে ‘ক’ ও ‘খ’ গ্রুপে অনুষ্ঠিত হয়।

০১–০৫ পারা (ক গ্রুপ)

১ম: ওমর বিন নিয়ামত (পিতা: হাফেজ নিয়ামত উল্লাহ),হযরত আবু বকর ছিদ্দিক (রা.) মাদ্রাসা, উমখালী, রামু।
২য়: মোহাম্মদ সিফাত (পিতা: ইলিয়াস),দারুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা, ফকিরা বাজার, রামু।
৩য়: জিয়াউল ওয়াহিদ (পিতা: জসিম উদ্দিন),নূর মোহাম্মদিয়া মাদ্রাসা, আমতলিয়া পাড়া, রামু।

০১–১০ পারা (খ গ্রুপ)

১ম: সুলাইমান নূর (পিতা: শেখ নূর),হযরত আবু বকর ছিদ্দিক (রা.) মাদ্রাসা, উমখালী, রামু।
২য়: মিসবাহ উদ্দিন (পিতা: ইউসুফ আলী),তাজবিদুল কোরআন হিফজখানা, দেয়াং পাড়া, রাজারকুল, রামু।
৩য়: মুজাহিদুল ইসলাম (পিতা: মাও. ইলিয়াছ),তাজবিদুল কোরআন হিফজখানা, দেয়াং পাড়া, রাজারকুল, রামু।

প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা হাফেজ আমিরুল ইসলাম (হারবাং, চকরিয়া)। দ্বিতীয় বিচারক ছিলেন মাওলানা হাফেজ জাহেদুল ইসলাম চৌধুরী (তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা, চকরিয়া)।

হুসনুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা মুফতি হোসাইন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মাওলানা ছলিম উল্লাহ, মাওলানা মো. হারুন, জাকের উল্লাহ, ডা. শফিকুল ইসলাম, মাও. মুফতি আনোয়ারুল হকসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ আয়াত উল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, আবুল হুসন মাজি, মাও. আব্দুল ওয়াহাব, দিদারুল কায়েস, মঈন উদ্দিন কাদেরী, মুস্তাক আহমদ, ইমরান উদ্দিন রুবেল, সালমান শাহ আবীর, আবুল মনসুর মনু, মাওলানা রিয়াজ উদ্দিন, হাফেজ মুহাম্মদ তকি উদ্দিনসহ এলাকার সর্বস্তরের মানুষ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট, অ্যাওয়ার্ড ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজনটি ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ট্যাগ :

রামুতে প্রথম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬