ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে যাত্রী বেশে ই/য়া/বা পাচার, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক পালংখালীতে গো লা গু লি – সীমান্তের শীর্ষ মা/দ/ক/কারবারি মুন্না সহ গ্রে/ফ/তা/র ৪, অ/স্ত্র উদ্ধার  ফের লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, চার গুণীজনকে সম্মাননা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আটক ২ সিটি কলেজ এলাকার আলোচিত একরাম হত্যা মামলার আসামি সাদ্দাম গ্রেফতার কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা স্লোগান: ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ হামজা-ফারহান ম্যাজিকে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ ভোক্তা অধিদপ্তরের অভিযান : আচার কারখানাসহ ২ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা মিঠাছড়ির চেইন্দা থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমান উল্লাহ গ্রেফতার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ডা. রণধীর দেবনাথ, বিভ্রান্ত না হওয়ার আহবান পালংখালীর বটতলীতে গুলি বর্ষণ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, থমথমে পরিস্থিতি পেকুয়ায় শত কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা: ১ একর ৪০ শতক জমিতে লাল পতাকা

মহেশখালীতে প্যারাবন কেটে চিংড়িঘের নির্মাণ: অভিযান চালিয়ে ২৫ একর জমি উদ্ধার

মহেশখালীর শাপলাপুরে যৌথবাহিনী ও বনবিভাগের সমন্বয়ে অভিযান চালিয়ে ২৫ একর প্যারাবনের সরকারি জমি উদ্ধার করেছে বনবিভাগ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে উপজেলার শাপলাপুরের বারিয়াপাড়া এলাকার চরনদ্বীপ রেঞ্জের জেএমঘাট নুনিয়াচর মৌজার জমি উদ্ধারে এই অভিযান চালানো হয়।

এসময় ভূমিদস্যু চক্রের মূলহোতা আবুল বশরের নেতৃত্বে দখলকৃত প্রায় ২৫ একর সরকারি প্যারাবনের জমি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. আইয়ুব আলী।

তিনি জানান, ২০/২৫ জনের একটি ভূমিদস্যু চক্র প্যারাবনের নানাপ্রজাতির গাছ কেটে বাঁধ দিয়ে চিংড়িঘের করার জন্য সরকারি জমি দখল করেছে। খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও গোরকঘাটা রেঞ্জের স্টাফদের নিয়ে এই জমি উদ্ধারের অভিযান চালানো হয়। এসময় স্কেভেটর (ভূমিখনন যন্ত্র) দিয়ে ভূমিদস্যুদের দেয়া বাঁধ কেটে দেওয়া হয়। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

জেএমঘাট বিট কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, শাপলাপুরের বারিয়াপাড়া এলাকার আবুল বশরের নেতৃত্বে আমান উল্লাহ, সালাহউদ্দিন, রফিক এদের ২০/২৫ জনের একটি ভূমিদস্যু সিন্ডিকেট প্যারাবন কেটে এই জমি দখল করেছে। তাদের নামে পূর্বেও একটি মামলা রয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে যাত্রী বেশে ই/য়া/বা পাচার, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক

মহেশখালীতে প্যারাবন কেটে চিংড়িঘের নির্মাণ: অভিযান চালিয়ে ২৫ একর জমি উদ্ধার

আপডেট সময় : ০১:৪৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫