ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হামে মৃত্যু, সামনে ডেঙ্গু, এ কেমন জীবন? নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি সোনাদিয়ায় প্রশাসনের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই? শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪ হোটেল সী-হার্টের মালিক জাহাঙ্গীর আলম মারা গেছেন পেকুয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বৈরী আবহাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন সেন্টমার্টিন: খাদ্য সংকট

নিম্নচাপ ও বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা চরম দুরবস্থার মুখে পড়েছেন। ছয় দিন ধরে মূল

ভূখণ্ডের সঙ্গে নৌযোগাযোগ বন্ধ থাকায় দ্বীপে খাদ্য ও জ্বালানি ঘাটতি তৈরি হয়েছে। জ্বালানি না থাকায় তিন দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ।

তীব্র জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসে দ্বীপের দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া ও গলাচিপা এলাকায় মিঠা পানির পুকুরে লবণ পানি ঢুকে পড়েছে। এতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। জমে থাকা পানিতে অন্তত ৫০টি বাড়ি তিন দিন ধরে দুর্ভোগ সামলেছে।

শনিবার সকালে বাসিন্দারা একত্রিত হয়ে নালা কেটে পানি অপসারণের ব্যবস্থা করেন বলে জানিয়েছেন।

দ্বীপের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, “বিদ্যুৎ না থাকায় মোবাইলে চার্জ শেষ হয়ে অধিকাংশ মানুষের ফোন বন্ধ হয়ে গেছে। বাইরের সঙ্গে
যোগাযোগ করতে পারছি না। সূর্যের আলো না থাকায় সোলার গুলো
বিদ্যুৎ দিতে পারছে না। দুর্যোগকালে তারা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে কিন্তু জ্বালানি না থাকায় সেটিও বন্ধ রয়েছে।”

তিনি আরও বলেন, জোয়ারের পানি জমে থাকার কারণে বাসিন্দারা নিজেরাই খাল কেটে পানি সরিয়েছেন। তীব্র জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসে দক্ষিণপাড়া,
পশ্চিমপাড়া ও গলাচিপায় মিঠা পানির পুকুর নষ্ট হয়ে যাওয়ায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

সেন্ট মার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলামের সাথে
যোগাযোগ করা সম্ভব হয়নি। সংযোগ স্থাপনের চেষ্টা করতে গিয়ে তার মোবাইলটি বন্ধ পাওয়া গেছে।

বর্তমানে কক্সবাজারে অবস্থানরত দ্বীপের বাসিন্দা তৈয়বুল্লাহ বলেন, বিদ্যুৎ না থাকায় দ্বীপবাসীর বেশিরভাগ এর মোবাইলে বন্ধ হয়ে গেছে। তবে দ্বীপে অবস্থানরত বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে তিনি জানতে পেরেছেন
গত ছয় দিন ধরে নৌ চলাচল বন্ধ থাকায় দ্বীপে তীব্র খাবার সংকট চলছে।

ছয় দিন ধরে নৌযোগাযোগ বন্ধ থাকায় খাদ্য সংকট চরমে পৌঁছেছে। সরকারি প্রকল্পের আওতায় কিছু পরিবার সহায়তা পেলেও অধিকাংশ মানুষ খাদ্য ও
নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকটে ভুগছেন বলে জানান তৈয়ুব্যল্লাহ।

এর আগে গতকাল শুক্রবার কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মাদ সালাউদ্দিন
জানিয়েছিলেন দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই তারা
সেন্টমার্টিন দ্বীপে ৭৬ হাজার কেজি চাল পাঠিয়েছিলেন। ফলে সেখানে খাদ্য সংকট হওয়ার সম্ভাবনা কম।

এছাড়া সমুদ্র শান্ত হলে সেন্ট মার্টিন দ্বীপের জন্য বিশেষ বরাদ্দ সরবরাহ করা হবে বলে তিনি জানিয়েছিলেন।

টেকনাফ-সেন্ট মার্টিন টলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, গত ছয় দিন ধরে বৈরী আবহাওয়ায় ট্রলার চলাচল বন্ধ রয়েছে তবে রোববার থেকে তা
স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চেক এহসান উদ্দিন বলেন, ‘সংকট মোকাবিলায় আগেই চাল পাঠানো হয়েছে। ট্রলার চলাচল বন্ধ থাকায় কিছুটা সমস্যা হয়েছে তবে আবহাওয়া ভালো থাকলে রোববার থেকে নৌযোগাযোগ পুনরায় চালু হবে।

তিনি আরও জানান দ্বীপে আরও ১০ মেট্রিক টন চালসহ একটি ট্রলার প্রস্তুত রাখা হয়েছে যা আবহাওয়া অনুকূলে থাকলে রওনা দেবে। কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হলেও স্থানীয় উদ্যোগে পানি অপসারণ করা হয়েছে।

“যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বাসিন্দারা কিছুটা কষ্টে রয়েছেন, তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আমরা আশাবাদী”- বলেন ইউএনও এহসান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক

বৈরী আবহাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন সেন্টমার্টিন: খাদ্য সংকট

আপডেট সময় : ০৮:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫