ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফানুসের রঙে আলোকিত রামু, প্রবারণা পূর্ণিমায় উৎসবমুখর বৌদ্ধ জনপদ কুতুবদিয়ার অবসরপ্রাপ্ত তহসিলদার আবদুল গফুর কুতুবী মারা গেছেন : সোমবার জানাজা ৯০ দশকের ছাত্রনেতা উখিয়ার কফিল উদ্দিন চৌধুরী আর নেই ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতির মামলায় ইমাম হোসেন গ্রেফতার নুনিয়াছড়া ঘাট থেকে চলবে সেন্টমার্টিনের জাহাজ : দিতে হবে পরিবেশ ফি টেকনাফে ৩ কোটি টাকা মূল্যের ১০ লাখ ১০ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ মহেশখালীতে ট্রলি গাড়ি উল্টে শ্রমিকের মৃত্যু ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন টঙ্গীতে শিশু যৌ’ন নিপী’ড়নের অভিযোগ: মাদ্রাসার উপাধ্যক্ষের জামিন নামঞ্জুর জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত আগামীকাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট পাবেন যেভাবে শুভ প্রবারণা পূর্ণিমা আজ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   সংকটের চাপে কক্সবাজারের মানুষ ও রোহিঙ্গাদের টিকে থাকার লড়াই

বৃদ্ধ টমটম চালক ইয়াবাসহ কারগারে, অধরা মূলহোতা!

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে টমটমে (ইজিবাইক) করে ইয়াবা পাচারের সময় ৩০ হাজার ইয়াবা সহ একজনকে আটক করেছে বিজিবি।

বিজিবির ৬৪ উখিয়া ব্যাটালিয়ন সূত্র বলছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পালংখালীর লেদা বাজার নামক এলাকায় ইয়াবাসহ তাকে
গ্রেফতার করা হয়৷

গ্রেফতারকৃত বৃদ্ধ টমটম চালক, উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর জামতলি এলাকার মৃত আব্দুল ছালামের পুত্র মোহাম্মদ আব্দুল হক(৬০)৷

স্থানীয় সূত্রের দাবী, সংঘবদ্ধভাবে মিয়ানমার থেকে ইয়াবা এনে দেশের সবত্র পাচারে জড়িত একটি চক্র। বহনকারী আইনের আওতায় আসলেও চক্রের মুলহোতা সহ বেচাকেনায় যুক্ত অন্যরা অদৃশ্য কারণে ধরা ছোঁয়ার বাইরে।

এবিষয়ে মাদক আইনে মামলা দায়েরের পাশাপাশি আটককৃত ব্যক্তিকে জব্দ হওয়া ইয়াবা ও টমটম সহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জসীম উদ্দিন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ফানুসের রঙে আলোকিত রামু, প্রবারণা পূর্ণিমায় উৎসবমুখর বৌদ্ধ জনপদ

বৃদ্ধ টমটম চালক ইয়াবাসহ কারগারে, অধরা মূলহোতা!

আপডেট সময় : ০৩:২৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫