ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হামে মৃত্যু, সামনে ডেঙ্গু, এ কেমন জীবন? নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি সোনাদিয়ায় প্রশাসনের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই? শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪ হোটেল সী-হার্টের মালিক জাহাঙ্গীর আলম মারা গেছেন পেকুয়ায় পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
কক্সবাজারে নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তুষার

“বিএনপির চেয়ে বড় ‘কিংস পার্টি’ আর নাই”

আ’লীগ, দিল্লী ও বিএনপির বক্তব্য এক হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত এক মুক্ত সেমিনারে তুষার বলেন, বিএনপি সো কল্ড সাংবিধানিক ধারাবাহিকতার নাম দিয়ে রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয়নি। ছাত্রদের জুলাই ঘোষণা পত্রের বিরুদ্ধে দাঁড়ালো তারা।

নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপির নির্বাচন চাওয়ার বিষয়টি টেনে এনে তুষার আরো বলেন, আ’লীগ, দিল্লী ও বিএনপির বক্তব্য এক হয়ে যাচ্ছে। যে দিল্লি ৬ মাস আগেও নির্বাচন চায় নাই, তারা এখন বাংলাদেশে নির্বাচনের জন্য উতলা হয়ে উঠেছে। কারণ কোনোনা কোনো ভাবে দিল্লী এখানে গণতন্ত্র চায়না।

সারোয়ার তুষার আরো বলেন, বিএনপি নির্বাচন কেন্দ্রীক কতোবড় ফাঁদে পা দিচ্ছে, সেটা হয়তো তারা এখনো বুঝতে পারছেনা। দিল্লীর অন্তরে আওয়ামীলীগ মুখে বিএনপি। এটা বিএনপিকে বুঝতে হবে।

“জানুয়ারির পরে বাংলাদেশের কেউ বিশ্বাস করেনি আওয়ামী লীগের পতন হবে, কিন্তু ছয় মাস পর ছাত্ররা সেটি ঘটিয়েছে” বলেন তুষার।

তুষার বলেন, “আমাদের কিংস পার্টি বলছেন? এখন ইতিহাস খুলে বসবো? বাংলাদেশে বিএনপির চেয়ে বড় কিংস পার্টি তো নাই! বিএনপি তো সরকারে থেকে গঠন হওয়া একটি দল। কিন্তু তাতে অসুবিধা নাই। তারা গণরায়ে পরে দুইবার ক্ষমতায় আসছে। আপনারা আমাদেরও সেই সুযোগ দেন।”

“বহুদলীয় রাজনৈতিক দল হয়ে থাকলে ছাত্ররা দল করলে আপনাদের অসুবিধা কোথায়” বিএনপির প্রতি প্রশ্ন করেন তুষার।

বিএনপি আওয়ামী লীগের মাঠে আওয়ামীলীগের নিয়মে খেলতে চাইছে উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির তরুণ এই নেতা আরো বলেন, রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব ও কায়েমি স্বার্থের কারণে অভ্যুত্থানের পরে যদি বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হই, আমাদের কপালে গভীর দুঃখ আছে। এরপর আর কবে সুযোগ আসবে আমরা জানিনা।

গণ সার্বভৌমত্ব ও নতুন রাজনৈতিক জনগোষ্ঠী গঠন: প্রেক্ষাপট বঙ্গোপসাগরের ভূরাজনীতি শিরোনামে ওই মুক্ত সেমিনারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। এছাড়াও এতে স্থানীয় রাজনীতিবিদ ও সুধীজনরা বক্তব্য রাখেন।

ভাব বৈঠকী নামের পাঠচক্র সংগঠনের ওই আয়োজনটির সহ আয়োজক হিসেবে রয়েছে কক্সবাজার কমিউনিটি এলায়েন্স ও জাতীয় নাগরিক কমিটি, কক্সবাজার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক

কক্সবাজারে নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তুষার

“বিএনপির চেয়ে বড় ‘কিংস পার্টি’ আর নাই”

আপডেট সময় : ০২:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫