ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কাঁপল ইরান সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল করলো বিমান ইরানকে বিভক্ত করার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হরমুজ প্রণালী খোলা, তবে সবার জন্য নয় : ইরান গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল, নতুনভাবে গঠন

বিদ্যমান ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ বাতিল করে নতুনভাবে গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১৫ সদস্যের এই উচ্চপর্যায়ের বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের সচিব এবং সদস্য সচিব হিসেবে থাকবেন বোর্ডের ভাইস চেয়ারম্যান।

বোর্ডের সদস্যরা হলেন— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা) প্রতিনিধি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা) প্রেস উইং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা) প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির একজন প্রতিনিধি বা একজন প্রথিতযশা প্রযোজক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একজন প্রতিনিধি বা একজন প্রথিতযশা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন প্রতিনিধি বা একজন স্বনামধন্য অভিনেতা বা অভিনেত্রী, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির একজন প্রতিনিধি, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান, চলচ্চিত্র অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষমতাবলে সরকার ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করল। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১৫-০৯-২০২৪ তারিখের গঠিত বোর্ড বাতিল করা হলো।’

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল, নতুনভাবে গঠন

আপডেট সময় : ১২:৩৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬