ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ : উড়ে গেল কাঠুরিয়ার পা ভিন্ন আবহে আরেকটি ৭ মার্চ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের আহবায়ক কমিটি গঠিত – আহবায়ক: মোজাম্মেল হক, সদস্য সচিব: আরোজ ফারুক ‘আমার মত অনেক মেয়ে আপেল মাহমুদের কাছে নির্যাতিত’ -লাইলা পরী পেকুয়ায় মা–মেয়ের এক মাসের কারাদণ্ডের অন্তরালে “নব্য জাহেলিয়াত থেকে মুক্তির জন্য ইসলামী অনুশাসনের বিকল্প নেই – আনোয়ারী সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

প্রেমিকযুগল কে ‘অসামাজিক কাজে’ বাঁধা দেওয়ায় মহেশখালীতে যুবক খুন!

মহেশখালীতে নারী সংক্রান্ত ঘটনার জের ধরে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। ১৫-২০ জনের একদল সন্ত্রাসী এসে রাতের অন্ধকারে নুরুনবী (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১ টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ায় এঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, নিহত যুবক একই এলাকার মো. ফরিদ আলমের পুত্র। এ-ঘটনায় আরও কয়েকজন আহত হন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান- রাতে স্থানীয় এক কিশোরী মেয়ে ও ছোট মহেশখালীর সিপাহী পাড়ার সাগর নামে এক যুবক রাতে ‘একান্ত সময়’ কাটানোর সময় স্থানীয়রা ধরে ফেলে। পরে মেয়ের চাচা ফরিদুল আলমসহ স্থানীয়রা মেয়ের পিতার হাতে প্রেমিক যুগলকে তুলে দেন।

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, এঘটনা এলাকায় জানাজানি হলে সম্মানহানি করার ক্রোধে শফি আলম ও তার ভাই নুরুল আলম মিলে সাগরের নেতৃত্বে সিপাহী পাড়া ও আর্দশ গ্রাম থেকে ১৫-২০ জন যুবককে এনে ফরিদুল আলমের বাড়িতে হামলা চালায়।

স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা নিহত নুরুনবীসহ বেশ কয়েকজনকে মারাত্মক ভাবে জখম করে পালিয়ে যায়।

পরে আহত নুরুনবীকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান নিহতের পরিবারের সদস্যরা।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন, এঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

ট্যাগ :

গর্জনিয়ায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল

প্রেমিকযুগল কে ‘অসামাজিক কাজে’ বাঁধা দেওয়ায় মহেশখালীতে যুবক খুন!

আপডেট সময় : ০৯:৪৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫