ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি জহির গ্রেফতার শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে জেলা বিএনপির খতমে কুরআন ও দোয়া মাহফিল পেকুয়ায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ২০ হাজার টাকায় আড়াই মাসের শিশু কেনার চেষ্টা, পুলিশ হেফাজতে পর্যটক দম্পতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ছাত্রদলের রাজনীতি ও স্বপ্নময় বাংলাদেশের অভিযাত্রা পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন, সম্পাদক হুমায়ুন সেন্টমার্টিনে সালিশ বৈঠকে সাবেক মেম্বারের নেতৃত্বে হামলা : আহত বর্তমান মেম্বার শিল্পী ইয়াসির আরাফাত-এর দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী শুরু ৩০ মে টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের নতুন এসপি মোঃ মারুফাত হোসাইন: এসপি নিহাদ হেডকোয়ার্টারে টেকনাফ সাবরাংয়ে সংঘর্ষের বলি কিশোর ইব্রাহিম, আটক ১ ঈদের আনন্দের মধ্যেই সড়কে ঝরল ১৬ প্রাণ ভারতে কারাভোগ শেষে ঈদের দিন দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক

নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো গর্তে

কুতুবদিয়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর পানির গর্ত থেকে আবরার হোসাইন (২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দরপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত শিশু আবরার হোসাইন মহেশখালী উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে। সে তার নানা এখলাছের বাড়িতে বেড়াতে গিয়ে শুক্রবার (১ মে) দুপুর ১টার দিকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়।

শিশুটির চাচা সোহেল জানান, নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের সদস্যরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন। পরে বিষয়টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিকেলে তার নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।

তিনি বলেন, “শনিবার দুপুর ১টার দিকে বাড়ির পাশেই একটি নলকূপের পরিত্যক্ত জায়গায় জমে থাকা পানির গর্তে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।”

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ। তিনি বলেন, “নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি জহির গ্রেফতার

নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো গর্তে

আপডেট সময় : ১১:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬