ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে কেউ সীমান্ত লঙ্ঘন করতে পারবে না – উখিয়ায় উপদেষ্টা আদিলুর রহমান কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান বাংলা চ্যানেল পাড়ি ২ নারীসহ ৩৫ সাঁতারুর গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নেমেছেন ইইউ’র ৫৬ পর্যবেক্ষক দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আসছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল, নতুনভাবে গঠন জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে- কক্সবাজারে আদিলুর রহমান খান ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি শুরু হোয়াইক্যং সীমান্তের চিংড়ি ঘের থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার পেকুয়ায় লবণ চাষিকে কুপিয়ে আহতের অভিযোগ সীমান্তে মা ই ন বি স্ফো র ণে এক পা হারানো হানিফের অন্য পা নিয়েও শঙ্কা মানব পাচারকে কেন্দ্র করে গোলাগুলি, টেকনাফে গুলিবিদ্ধ কিশোরীর মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ লবণ আমদানির সিদ্ধান্ত স্থগিত করায় কক্সবাজার চেম্বার অব কমার্সের ধন্যবাদ জ্ঞাপন

চট্টগ্রামে ইয়াবাসহ টেকনাফের আবছার আটক : নগদ টাকা ও ২টি গাড়ি জব্দ

চট্টগ্রামের কর্ণফুলীতে ২৪ হাজার পিস ইয়াবা, ৪৪ হাজার টাকা এবং ২টি গাড়িসহ এক ইয়াবা ব‌্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

শুক্রবার (৭ ফেব্রুয়ারি সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্ত বিসিজি বেইস চট্টগ্রাম কর্তৃক কর্ণফুলী টানেল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ২টি গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড অভিযানিক দল গাড়ি দুইটিকে থামার সংকেত প্রদান করে। সংকেত অমান্য করে গাড়ি দুইটি গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড আভিযানিক দল ধাওয়া করে উক্ত গাড়ি দুইটির মধ্যে একটি গাড়ি হতে মোঃ আবছার কামাল (৩৪) নামক ইয়াবা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। অপর গাড়িটির চালক পটিয়া পাইকপাড়া এলাকার একটি মন্দিরের সামনে গাড়িটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত গাড়ি দুইটিতে তল্লাশি চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা এবং ৪৪ হাজার নগদ টাকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত গাড়ি, ইয়াবা, নগদ অর্থ ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ কার্যব‌্যবস্থা গ্রহণের জন‌্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

চট্টগ্রামে ইয়াবাসহ টেকনাফের আবছার আটক : নগদ টাকা ও ২টি গাড়ি জব্দ

আপডেট সময় : ১০:১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫