ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী মন্ত্রী হিসেবে শপথ নিলেন অ্যাড. আহমেদ আযম খান স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ আজ জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ: সালাহউদ্দিন আহমদ ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার স্পেনের জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ দ্বীপবর্তিকার ইফতার মাহফিল সম্পন্ন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালিমার ক্যালিগ্রাফি টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ২টি মোটরসাইকেলে আগুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৫ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আরসা সন্ত্রাসী গ্রেফতার

গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হলেও থমথমে, ‘বিশেষ অভিযান’ চলছে

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 197

গোপালগঞ্জে বুধবার রাত ৮টা থেকে কারফিউ চলছে যা আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। তবে পরিবেশ কিছুটা থমথমে।

গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে বলেন, গোপালগঞ্জের “পরিস্থিতি স্বাভাবিক, তবে থমথমে। কারফিউ বলবৎ আছে।”
“গতকাল সন্ধ্যা থেকেই গোপালগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে। সেনাবাহিনীর অধীনে এটি পরিচালনা করছে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী,” জানান ওই কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, গতকালের ঘটনায় গ্রেফতারও করা হয়েছে। কিন্তু গ্রেফতারের সংখ্যা কত সে সম্পর্কে তিনি পরিষ্কার কোনো ধারণা দেননি।
এছাড়া, আজ সকাল থেকে এখন পর্যন্ত কোনো সংঘর্ষ বা মিছিলের খবর পায়নি পুলিশ।

সূত্র : বিবিসি বাংলা

ট্যাগ :

গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হলেও থমথমে, ‘বিশেষ অভিযান’ চলছে

আপডেট সময় : ০৯:৫৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫